সাপ্তাহিক হাটে বিক্রির জন্য ইজিবাইকে করে পাট নিয়ে যাচ্ছেন এক কৃষক। দিগনগর, ফরিদপুর, ১৮ সেপ্টেম্বরস্বল্প ভাড়ায় নিরাপদ ভ্রমণের জন্য লোকাল ট্রেনের প্রতি অনেকের আগ্রহ রয়েছে। ট্রেনে উঠতে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে বগুড়া রেলওয়ে স্টেশনেপানের বরজে ব্যবহারের জন্য বিক্রি হচ্ছে শণ। ফুলতলা বাজার, খুলনা, ১৮ সেপ্টেম্বরযমুনার চরাঞ্চল থেকে জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করে বাঁধের আশ্রয়স্থলে ফিরছেন এক নারী। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পারতিত পরল গ্রামে
বিজ্ঞাপন
ট্রলারে তোলার জন্য মাথায় করে পাট নিয়ে যাচ্ছেন এক ব্যাপারী। স্থানীয় চাষিদের কাছ থেকে প্রতি মণ পাট ৩ হাজার ১০০ টাকায় কিনেছেন তিনি। উত্তর আইচা, বরিশাল, ১৮ সেপ্টেম্বরব্যাটারিচালিত ভ্যানে ধান তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পারতিত পরল গ্রামে
বিজ্ঞাপন
বিলের পানিতে শাপলাপাতার ফাঁকে খাবার খুঁজছে একটি জলপিপি পাখি। স্থানীয়ভাবে এটি জলময়ূর নামেও পরিচিত। শ্রীপুর, গাজীপুর, ১৮ সেপ্টেম্বরসিমেন্ট ভর্তি একটি কনটেইনার নিয়ে একটি লরি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়ে সিএনজিচালিত অটোরিকশা। অটোরিকশাটিকে রক্ষা করতে গিয়ে লরি থেকে ছিটকে পড়ে কনটেইনার। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাতটা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেপোকা শিকারের আশায় কাশফুলের ওপর বসে আছে একটি কসাই পাখি। একদন্ত, পাবনা, ১৮ সেপ্টেম্বরএসএসসিতে জিপি–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে পাখা নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বান্দরবান, উপজেলা পরিষদ মিলনায়তনপদ্মার পানি বেড়ে ডুবে গেছে গোচারণভূমি। তাই নদীর ওপার থেকে সবুজ ঘাস কেটে ছোট নৌকায় ফিরছেন তিনজন। গোখাদ্য হিসেবে ব্যবহার করা হবে এসব ঘাস। রাধাকান্তপুর, পাবনা, ১৮ সেপ্টেম্বরঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট। ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ভোর থেকেই জমে ওঠে পাইকারি শাকসবজির বাজার। নিজেদের আবাদ করা লাউ নিয়ে আসতেই পাইকাররা ঘিরে ধরেছেন এক কৃষককে। গোবিন্দনগর, ঠাকুরগাঁও, ১৮ সেপ্টেম্বরহাটের দিনে কৃষকের কাছ থেকে গুটি পেঁয়াজ কিনে দোকানে স্তূপ করে রাখছেন এক ব্যবসায়ী। ১৮ সেপ্টেম্বর শুক্রবার খাসকান্দি এলাকা, সদর উপজেলা ফরিদপুরপথের পাশে ফুটে আছে ভেন্না বা ভেরেন্ডাগাছের ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ সেপ্টেম্বরলেবুগাছে ফুটে থাকা ফুলের ওপর একটি প্রজাপতি। রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর