গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ৬৫ বছরের আবদুল মান্নান। ছোট্ট সহপাঠীদের সঙ্গে তিনিও পড়াশোনা করছেন ক্লাসে। ৭ ফেব্রুয়ারি কুয়াশাচ্ছন্ন সকালে ভৈরব নদের পাড়ে আয়েশ করে চা খাচ্ছেন তিনি। ৬ নম্বর ঘাট, খুলনা, ৭ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
টেকনাফের জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে যাত্রা করেছে জাহাজ। নাফ নদী ও বঙ্গোপসাগরের নীল জলের শান্ত পরিবেশে মুগ্ধ পর্যটক। ৭ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
রেললাইনের ওপর দিয়ে হেঁটে অভিভাবকের সঙ্গে বিদ্যালয়ের দিকে যাচ্ছে এক শিক্ষার্থী। ঝুঁকি নিয়ে এমন চলাচলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্টেশন রোড এলাকা, সিলেট, ৭ ফেব্রুয়ারিশহরের বিভিন্ন মোড়ে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দেখা মেলে ফুচকা বিক্রেতাদের। খোজারখলা এলাকা, সিলেট, ৭ ফেব্রুয়ারিঠোঁট দিয়ে গাছে কোটর তৈরিতে ব্যস্ত কাঠঠোকরা পাখিটি। তবে মাঝেমধ্যে সতর্ক চোখ চারদিকে। গার্হস্থ্য অর্থনীতি কলেজ এলাকা, খুলনা, ৭ ফেব্রুয়ারিসিলেটের সবচেয়ে বড় সবজির হাট নগরের সোবহানীঘাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি বিকিকিনি করা হয় এখানে। সোবহানীঘাট, সিলেট, ৭ ফেব্রুয়ারি প্রতিদিনই বাড়ছে দ্রব্যমূল্যের দাম। ওএমএসের পণ্যের অপেক্ষায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। সকাল ৯টা, বাগিচাগাঁও এলাকা, সিলেট, ৭ ফেব্রুয়ারিবসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটেছে শিমুল ফুল। লঞ্চঘাট, বাংলাবাজার, পাবনা, ৭ ফেব্রুয়ারি কুয়াশাচ্ছন্ন সকালে এক ব্যক্তি সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন। কাশিপুর এলাকা, বরিশাল নগর, ৭ ফেব্রুয়ারিছোট ছোট নৌকায় সমুদ্রে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন মৎস্যশিকারিরা। পতেঙ্গা এলাকা, চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি ওএমএসের ট্রাকে চাল-আটা কিনতে মানুষের ভিড়। সকাল সাড়ে ১০টা, মোহাম্মদপুর, ঢাকাহাওরে এখন পানি। তবে মৎস্যজীবীদের মাছ ধরার ব্যস্ততা ঠিকই আছে। হাওরে জাল দিয়ে মাছ ধরা শেষে নৌকায় করে বাড়ি ফিরছেন মৎস্যজীবীরা। তেলিখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ৭ ফেব্রুয়ারিসিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদে এখন পানি কম। নদীর বুকে জেগে উঠেছে চর। শুকিয়ে যাওয়া নদের বালুচর থেকে নুড়িপাথর সংগ্রহের পর নৌকায় করে নিচ্ছেন শ্রমিকেরা। পানি কম থাকায় এভাবেই ঠেলে নেওয়া হচ্ছে বারকি নৌকা। ধলাই ব্রিজ এলাকা, কোম্পানীগঞ্জ, সিলেট, ৭ ফেব্রুয়ারিবোরো ধানের চারা বিক্রির হাট বসেছে। প্রতি পণ চারা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কাগইল হাট, গাবতলী উপজেলা, বগুড়া, ৭ ফেব্রুয়ারি। কাগইল হাট, গাবতলী, বগুড়াদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) স্থানীয় ক্ষুদ্র চাষিদের মাধ্যমে দুই একর জমিতে গড়ে তুলেছে টিউলিপ ফুলের বাগান। চোখজুড়ানো এই টিউলিপবাগান দেখতে এসে স্ত্রী–সন্তানের ছবি তুলছেন এক ব্যক্তি। ৭ ফেব্রুয়ারিময়মনসিংহ অঞ্চলে হঠাৎ করে কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে। শীত থেকে বাঁচানোর জন্য এক কৃষক গরুর গায়ে পাটের তৈরি বস্তা জড়িয়ে রেখেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ, ৭ ফেব্রুয়ারিনানা আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো শিখো ও প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা। কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল মাঠ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহনানা আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো শিখো ও প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল মাঠ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহরাজশাহী সিটি করপোরেশনের মধ্যে ৩০টি পয়েন্টে ১১টি ট্রাক ও ১৯টি দোকানে সপ্তাহে পাঁচ দিন টিসিবি পণ্য বিক্রি হয়। লাইনে পণ্য নিচ্ছেন নিম্ন আয়ের মানুষ। রাজশাহী নগর ভবনের সামনে, ৭ ফেব্রুয়ারি খুলনা নগরের খানজাহান আলী সড়কের ড্রেন নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। পুরোনো ড্রেনের নোংরা পানি ও সরঞ্জাম ফেলা হচ্ছে সড়কের ওপর। তাই দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। খানজাহান আলী সড়ক, খুলনা, ৭ ফেব্রুয়ারিস্কুল শেষে শিক্ষার্থীদের নেওয়ার জন্য সড়কের মাঝখানে বিশৃঙ্খলভাবে গাড়ি পার্ক করে রাখা হয়েছে। সড়কের মধ্যে নিয়ে সন্তানকে গাড়িতে তুলছেন এক অভিভাবক। সোবহানবাগ এলাকা, মিরপুর সড়ক, ৭ ফেব্রুয়ারিরাজধানীর গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের সিলিংয়ের আস্তর খসে পড়ায় দীর্ঘদিন ধরে ক্লাস নেওয়া বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা খেলার ছলে রুমে ঢোকায় দরজায় ঝুঁকিপূর্ণ লিখে ক্লাসরুমটি বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গোয়ালনগর, পুরান ঢাকা, ৭ ফেব্রুয়ারিপান্থপথ মোড়ে সড়ক বিভাজকে সিগন্যাল বাতি অকেজো হয়ে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন। পান্থপথ, ঢাকা, ৭ ফেব্রুয়ারিআজকের মতো ওএমএসের চাল শেষ, এরপরও টাকা উঁচিয়ে ধরে চালের জন্য হট্টগোল করতে থাকেন লোকজন। বেলা সাড়ে ১১টা, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা, চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি