কয়েক দিনের ছুটির পর ব্যস্ত হয়ে উঠেছে রাজধানীর সড়কগুলো। সকালে গন্তব্যে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ বাসে ওঠার অপেক্ষায় যাত্রীরা। মিরপুর ১, ঢাকা, ১০ অক্টোবর খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মরদেহে চারুকলা ইনস্টিটিউটে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ছাত্র–শিক্ষকেরা। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ অক্টোবর
বিজ্ঞাপন
গরমে অতিষ্ঠ জনজীবন। পন্টুনে আসা-যাওয়ার জায়গাটিতে বাতাস বেশি, তাই রেলিংয়ে গামছা বেঁধে ঘুমিয়ে পড়েছেন এক শ্রমিক। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ১০ অক্টোবর
বিজ্ঞাপন
দেখতে সাজানো বাড়ি মনে হলেও আসলে এটি বাড়ি নয়। এটি ঘর বিক্রির শোরুম। রেডিমেড ঘর বিক্রির জন্য রাখা হয়েছে এখানে। চৌচালা, একতলা, দেড় তলা, দোতলা, তিনতলা ঘর তৈরি হয় এখানে। প্রতিটি ঘর বিক্রি হয় ৩ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। উত্তর মহাখালী, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর দিন দিন হারিয়ে যাচ্ছে একসময়কার বহুলব্যবহৃত ট্রাংক। কুমিল্লা নগরে কোনো একসময় প্রচুর ট্রাংকের দোকান থাকলেও এখন আছে হাতে গোনা কয়েকটি। রাজাগঞ্জ, কুমিল্লা, ১০ অক্টোবর স্তন ক্যানসার দিবস উপলক্ষে সকালে ওয়াইডব্লিউসিএ স্কুল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি স্কুল থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলে এসে শেষ হয়। বাদুড়তলা, কুমিল্লা, ১০ অক্টোবর ‘সকলের জন্য মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দিন’ স্লোগানে আজ পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে পাবনা মানসিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়। মানসিক হাসপাতাল, হেমায়েতপুর, পাবনা, ১০ অক্টোবরনারায়ণগঞ্জে বন্দরে শীতলক্ষ্যা নদীতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন উপলক্ষে সেতু এলাকায় সাজ সাজ রব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেন। ১০ অক্টোবর আমদানি করা আদা আড়ত থেকে ৬৫ টাকা কেজি দরে কিনে তা পরিষ্কার করে আলাদা করছেন খুচরা বিক্রেতা। মহল্লায় ভ্যানে করে ১০০ টাকা কেজি দরে বিক্রি করবেন তাঁরা। কদমতলা, খুলনা, ১০ অক্টোবর পাইকারি দরে ক্রয় করে কতবেল রোদে শুকিয়ে পাকতে দিয়েছেন ব্যবসায়ী। কদমতলা, খুলনা, ১০ অক্টোবরকুশিঘাট এলাকার সুরমার নদীর শাখা ‘কুশি গাঙে’ পানি কম থাকায় মাঝখানে সারিবদ্ধভাবে রাখা মৎস্যজীবীদের জাল। রাতভর মাছ ধরেন মৎস্যজীবীরা। দিনের বেলা মাছ ধরা বন্ধ থাকায় পানি থেকে জাল তুলে রাখা হয়। কুশি গাঙ, কুশিঘাট, সিলেট, ১০ অক্টোবর বিদ্যালয় ছুটি বা মধ্যাহ্ন বিরতিতে শিক্ষার্থীদের কাছে বেশ বিক্রি হয় চানাচুর কিংবা ফুচকা। তাই সব স্কুলের সামনে দেখা পাওয়া যায় চানাচুর–ফুচকাওয়ালাদের। বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে ফুচকাওয়ালাকে ঘিরে শিক্ষার্থীরা। মেন্দিবাগ, সিলেট, ১০ অক্টোবর রোদের মধ্যে ছাতা টানিয়ে হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন বাবুল মিয়া। সারা দিন ইট ভাঙা শেষে মজুরি পাবেন ৫০০ টাকা। ইট ভাঙার মজুরি দিয়েই চলে বাবুল মিয়ার ছয় সদস্যের পরিবার। মেন্দিবাগ, সিলেট, ১০ অক্টোবর কেব্ল তার ঠিক করতে মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠেছেন এক কর্মী। নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তালতলা, সিলেট, ১০ অক্টোবর