একঝলক (২৮ জানুয়ারি,২০২৩)

সিলেটে উৎসবমুখর পরিবেশে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী পর্বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। স্কলার্সহোম ক্যাম্পাস, সিলেট, ২৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
উৎসবমুখর পরিবেশে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী পর্বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। বিএম স্কুল, বরিশাল, ২৮ জানুয়ারি
নদীতে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এক জেলে। গড়াই নদ, কুষ্টিয়া, ২৮ জানুয়ারি
শীতের সকালে জমিতে কাদাপানিতে নেমে সার ছিটাচ্ছেন চাষি প্রফুল্ল চন্দ্র রায়। রংপুর, ২৮ জানুয়ারি
বাবা সীমান্ত রায়ের সঙ্গে শীতের সকালে খেলনা গাড়িতে ঘুরতে বেরিয়ে ঘুমিয়ে পড়েছে শিশুটি। আরাজি নিয়ামত, রংপুর, ২৮ জানুয়ারি
রংপুরে আজ সকাল থেকে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহ। জবুথবু হয়ে কাজের খোঁজে শহরে যাচ্ছেন এক দিনমজুর। কদমতলা, রংপুর, ২৮ জানুয়ারি
গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গাইবান্ধা, ২৮ জানুয়ারি