সকালের নরম রোদে বসে আঁকায় মগ্ন এক খুদে শিক্ষার্থী। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১০ ডিসেম্বরবাড়ির সামনের ফাঁকা জায়গায় মিষ্টি রোদে ব্যাডমিন্টন খেলছে শিশুরা। ডাক্তারপাড়া, রংপুর, ১০ ডিসেম্বর
বিজ্ঞাপন
রিকশাভ্যানে চুলাসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গ্রামে ঘুরে ঘুরে ভাপা পিঠা বিক্রি করছেন এক বিক্রেতা। অভিরাম, রংপুর, ১০ ডিসেম্বর
বিজ্ঞাপন
ক্রেতা আকৃষ্ট করতে খাঁচার ওপর চীনা হাঁস বসিয়ে রাখা হয়েছে। গল্লামারী, খুলনা, ১০ ডিসেম্বরজুম পাহাড়ে উৎপাদিত ‘ঠান্ডা আলু’ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন এক মারমা নারী। মারমা বাজার, বান্দরবান, ১০ ডিসেম্বরকুয়াশামাখা সকালে ঝুড়িভর্তি বেগুন পিঠে করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক নারী। মারমা বাজার ঘাট, বান্দরবান, ১০ ডিসেম্বরচিরুনি, নখ কাটার মেশিনসহ নানা সামগ্রী বিক্রি করছেন ভ্রাম্যমাণ দোকানি। গল্লামারী, খুলনা, ১০ ডিসেম্বরগ্রামীণ পিচঢালা পথ ধরে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। মহিষাবান, বগুড়া, ১০ ডিসেম্বর ওএমএসের চাল-আটা কেনার অপেক্ষায় দুই নারী। তাঁরা শীতে জবুথবু হয়ে বসে আছেন। অন্যরা একটি বাঁশের খুঁটিতে ব্যাগ রেখে ‘সিরিয়াল’ দিয়ে রেখেছেন। উত্তম বটতলা, রংপুর, ১০ ডিসেম্বরতাজা, টসটসে আমলকী বিক্রি করছেন এক বিক্রেতা। গল্লামারী, খুলনা, ১০ ডিসেম্বর।দূর গ্রামের মাঠ থেকে আমন ধান কেটে ভারে করে বয়ে নিয়ে আসছেন একদল কৃষক। জামগ্রাম, বগুড়া; ১০ ডিসেম্বরপাহাড়ে মিষ্টি কমলা তোলা শুরু হয়েছে। গ্রাম থেকে চাষিরা নৌপথে কমলা এনে রাঙামাটি শহরে বুধবার সাপ্তাহিক হাটে বিক্রি করতে এসেছেন। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি; ১০ ডিসেম্বরআনারসে ভরপুর রাঙামাটির বনরূপা কাপ্তাই হ্রদের ভাসমান হাট। হানি কুইন জাতের আনারসের জমজমাট বেচাকেনা। বনরূপা, রাঙামাটি; ১০ ডিসেম্বরবোরো মৌসুম সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন কৃষক। খেত থেকে পানি নেমে গেলেও রয়ে গেছে কচুরিপানা। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর; ১০ ডিসেম্বরশীতের সকালে উষ্ণতার জন্য রোদ পোহাতে এক প্রবীণ তাঁর নাতি ও আশপাশের বাড়ির শিশুদের নিয়ে পাটিতে বসেছেন। শিশুরা তাদের খেলনা নিয়ে আপনমনে খেলায় মেতেছে। ওয়াপদা কলোনি, বরিশাল; ১০ ডিসেম্বরজেলা পরিষদের পুকুরে ফেলা হয়েছে আবর্জনা। পুকুরের পাশে বসা হকাররা এসব আবর্জনা ফেলেন, ফলে দূষিত হচ্ছে পুকুরের পানি। দক্ষিণ চকবাজার, বরিশাল; ১০ ডিসেম্বরবগুড়ার সরকারি আজিজুল হক কলেজের আয়োজনে মহান বিজয় দিবস আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ০৩-০১ গোলে আরবি ও ইসলামি শিক্ষা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সরকারি আজিজুল হক কলেজ মাঠ, বগুড়া; ১০ ডিসেম্বর হাওরাঞ্চলে অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস পালন করে এখন স্বাবলম্বী। অনেকেই পেশা হিসেবে হাঁসের খামার করে লাভবান হয়েছেন। জলকরকান্দি হাওর, নোয়াগাঁও, সিলেট; ১০ ডিসেম্বরহাওরে বোরো চাষ শুরু হয়েছে। জমি চাষ করার জন্য ট্রাক্টর আনা হয়েছে হাওর এলাকায়। জলকরকান্দি হাওর, সিলেট; ১০ ডিসেম্বরসূর্যাস্তের দৃশ্য। নিকলী, কিশোরগঞ্জ; ১০ ডিসেম্বরগহিন বনের ভেতর মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বানর। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর; ১০ ডিসেম্বর