একঝলক (৮ আগস্ট ২০২২)

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষুব্ধ জনতার ব্যানারে মানববন্ধন। শিববাড়ি মোড়, খুলনা, ৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। উদ্বোধনের দিনে চারা রোপণ করছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষা বোর্ড, কুমিল্লা, ৮ আগস্ট
কুমিল্লার বিজয়পুর গ্রামে ধান চাষের জন্য সেঁউতি দিয়ে জমিতে পানি সেচ করা হচ্ছে। বিজয়পুর, কুমিল্লা, ৮ আগস্ট
অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সকালের দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ আগস্ট
আশুরা উপলক্ষে এক বিহারি শিশুকে ছোট ছোট ঘণ্টা ও রঙিন কাপড় দিয়ে সাজানো হচ্ছে। ৭ থেকে ১০ মহররম পর্যন্ত একই কাপড় পরে থাকবে শিশুটি। ফেরিঘাট এলাকা, খুলনা, ৮ আগস্ট।
‘গণতন্ত্র মঞ্চ’ নামে সাতদলীয় জোটের আত্মপ্রকাশ হয়েছে। জোটভুক্ত দলগুলো হলো জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসসি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা, ৮ আগস্ট
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঐতিহ্যগত জ্ঞান, ভূমি, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আদিবাসী নারীর ভূমিকা: চ্যালেঞ্জ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন খুশী কবির। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৮ আগস্ট
তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো বিক্ষোভ মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৮ আগস্ট
পবিত্র আশুরা উপলক্ষে সুসজ্জিত হয়ে মিছিলে নেমেছেন বিহারিরা। ১০ মহররম পর্যন্ত এ রকম মিছিল করবেন তাঁরা। বঙ্গবাসী, খুলনা, ৮ আগস্ট
দুই বিঘা জমি বর্গা নিয়েছেন কৃষক আয়নাল মণ্ডল। আমন ধানের চারা রোপণের জন্য গরুর হাল দিয়ে জমিতে চাষাবাদ করছেন তিনি। পারকাঁকড়া, গাবতলী, বগুড়া, ৮ আগস্ট
নিজ সন্তানদের মইয়ের ওপর বসিয়ে আমন ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তুত করছেন কৃষক আলী হামজা। চর সাহাভিকারী, সোনাগাজী, ফেনী, ৮ আগস্ট
আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস শেষ হতে চললেও যেন বর্ষার দেখা নেই। পর্যাপ্ত বৃষ্টির অভাবে ব্যাহত হচ্ছে আমন ধানের চাষাবাদ। তাই বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনে সেচ দিতে হচ্ছে কৃষকদের। কদমতলী, গাবতলী, বগুড়া, ৮ আগস্ট