ফুলের ওপর ভ্রমরের ওড়াউড়ি। কাটাছড়ি, রাঙামাটি, ২৮ জুনপ্রখর রোদ থেকে রক্ষায় হাঁসগুলোকে গাছের ছায়ায় রাখতে জালের এই বেষ্টনী। চুংগাঁতী, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৮ জুনমহাসড়কের বিভাজকে ফুটেছে রঙিন ফুল। চান্দাইকোনা বাসস্ট্যান্ড, সিরাজগঞ্জ, ২৮ জুন মাছের নেশায় বৃষ্টিতে ভিজে ঘাঘট নদে জাল ফেলছেন দুই শৌখিন মাছশিকারি। নিসবেতগঞ্জ, রংপুর, ২৮ জুন
বিজ্ঞাপন
মাঠে কর্মব্যস্ত কৃষকের জন্য বাড়ি থেকে খাবার এনেছেন এই নারী। কইগাড়ি, কাহালু, বগুড়া, ২৮ জুনএখন বর্ষাকাল, হুটহাট নামে বৃষ্টি। কলাপাতা দিয়ে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা কৃষকের। পানবাজার, রংপুর, ২৮ জুন
বিজ্ঞাপন
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন-এ ক্যাপসুল। সাপছড়ি মানিক লাল দেওয়ান বাড়ি এলাকা, রাঙামাটি, ২৮ জুনবাজারে বিভিন্ন জাতের আমের ছড়াছড়ি এখন। প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। রোমেনা আফাজ সড়ক, বগুড়া, ২৮ জুনগবাদিপশুর জন্য খাবার নিয়ে ঘরে ফিরছেন তিনি। কইগাড়ি, কাহালু, বগুড়া, ২৮ জুনসবুজ পাতার ফাঁকে ফুটে আছে বৃষ্টিস্নাত সাদা ধুতরা ফুল। ভাঙ্গামুড়া, বান্দরবান, ২৮ জুনপাহাড়ি ছড়ার স্রোতে লুঙ্গি দিয়ে বিশেষ কায়দায় মাছ ধরছেন তিনি। পুঁটিছড়া, জুড়ী, মৌলভীবাজার, ২৮ জুন বৈদ্যুতিক তারে বসে আছে জোড়া সবুজ সুইচোরা পাখি। ক্যমলং, বান্দরবান, ২৮ জুনশুকিয়ে আসা ডোবার কাদায় নেমে মাছ ধরার চেষ্টা। কামদেবপুর, রংপুর, ২৮ জুনগাছে উঠে পাড়া হচ্ছে কাঁচা তাল। প্রথমে দড়িতে বাঁধা হয় তালের ছড়ি, পরে নিচে নামিয়ে আনা হয়। দোখলা, শ্রীপুর, গাজীপুর, ২৮ জুনখানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। ঢাকা-হোমনা সড়ক, কড়িকান্দি, তিতাস, কুমিল্লা, ২৮ জুনবর্ষায় পানিতে টইটম্বুর সুরমা নদী। সেই নদীতে নৌকায় পার হচ্ছে মানুষ। কুশিঘাট, সিলেট, ২৮ জুনমাছ ধরা শেষে পানি থেকে উঠিয়ে রাখা হয়েছে জাল। কুশিঘাট, সিলেট, ২৮ জুনঅতিবৃষ্টির কারণে পানের বরজের মাটি সরে যাচ্ছে। তাই মাটি ফেলা হচ্ছে পানগাছের গোড়ায়। হরিদেবপুর, রংপুর, ২৮ জুনপানির তোড়ে সাঁকোর একাংশ নিচের দিকে নুয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। কুশিঘাট, সিলেট, ২৮ জুনজুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গ্রেপ্তার একমাত্র আসামি ঢাকার রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে রায়ের পর নিয়ে যাওয়া হয় কারাগারে। এই মামলায় তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে তিনজনের, তাঁরা সবাই পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা, ২৮ জুনগরমের দিনে পানিতে শিশু–কিশোরদের দুরন্তপনা। মুলাইদ, শ্রীপুর, গাজীপুর, ২৮ জুনট্রলারে গাছের গুঁড়ি নিয়ে আড়িয়াল খাঁ নদ দিয়ে যাচ্ছে ট্রলার। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ২৮ জুনবর্ষায় কীর্তনখোলা নদীর দুই পাশ পানিতে টইটম্বুর। আকাশে সাদা কালো মেঘের ছোটাছুটি। দপদপিয়া সেতু, চরকাউয়া, বরিশাল, ২৮ জুন