একঝলক (২৫ আগস্ট ২০২৬)

ধুন্দুল ফুলে কালো ভ্রমরের গুনগুন। রূপগঞ্জ, খুলনা, ২৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
খাল বেয়ে ডোঙা (ছোট নৌকাবিশেষ) নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক নারী। রংপুর এলাকা, খুলনা, ২৫ আগস্ট
সড়কের পাশের পিলারে বসে আছে একলা গোশালিক। আসামবস্তি, রাঙামাটি, ২৫ আগস্ট
সিলেট নগরের গোয়াইটুলা এলাকায় বসবাস করে অনেক বানর। বানরকে খাবার দিচ্ছেন দর্শনার্থীরা। গোয়াইটুলা, সিলেট, ২৫ আগস্ট
রঙ্গন ফুলে বসেছে বাহারি প্রজাপতি। নতুনপাড়া, রাঙামাটি, ২৫ আগস্ট
প্রখর রোদে রিকশা চালিয়ে হাঁপিয়ে উঠেছেন চালক। রিকশা থামিয়ে সড়কের পাশে বসে পানি পান করছেন তিনি। গোয়াইটুলা, সিলেট, ২৫ আগস্ট
সড়কের পাশে নারীদের হাতব্যাগ বিক্রি করছেন এই ব্যক্তি। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ আগস্ট
ঐতিহ্যবাহী খরা জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। কুর্শা, নিকলী, কিশোরগঞ্জ, ২৫ আগস্ট
পদ্মা নদী পাড়ি দিতে ট্রলারে উঠছেন চরাঞ্চলের বাসিন্দারা। আন্ধারমানিক, হরিরামপুর, মানিকগঞ্জ, ২৫ আগস্ট
চা–বাগানে এখন ভরা মৌসুম। সবুজ কচি পাতায় ছেয়ে গেছে বাগানের পর বাগান। নিপুণ হাতে পাতা তুলছেন নারী শ্রমিকেরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৫ আগস্ট
খালের জলে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল। আর নৌকায় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন একদল জেলে। কদমতলী, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৫ আগস্ট
শিকারের খোঁজে বিলের ওপর উড়ে বেড়াচ্ছে রক্তরাঙা চোখের কাটুয়া চিল বা কালো ডানার চিল। ঘুঘুদহ বিল, সাঁথিয়া, পাবনা, ২৫ আগস্ট
বাড়ির পাশের খালে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন স্থানীয় এক বাসিন্দা। সাহেবডাঙ্গি, কৈজুরী, ফরিদপুর, ২৫ আগস্ট
প্রযুক্তির কল্যাণে পাটকাঠি ক্রমেই অর্থকরী পণ্যে পরিণত হয়েছে। পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটখড়ির ব্যাপক চাহিদা রয়েছে। ছেঁচানিয়া, সাঁথিয়া, পাবনা, ২৫ আগস্ট
জলাবদ্ধ বিলের এক পার থেকে অন্য পারে ভেলায় করে পাটকাঠি নিয়ে যাচ্ছেন তিনি। কাউলীপাড়া, ফরিদপুর, ২৫ আগস্ট
খেতে লাগানো কলমিশাক কাটছেন এক ব্যক্তি। সারসি, কাশিপুর, বরিশাল, ২৫ আগস্ট
নদীতে মাছ শিকারে যাচ্ছেন দুই জেলে। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৫ আগস্ট
ঘেরে বেড় জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত মৎস্যশ্রমিকেরা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৫ আগস্ট
মাঠে গরু চরাতে নিয়ে যাচ্ছেন তিনি। মাজবাড়ী, গাবতলী, বগুড়া, ২৫ আগস্ট
২৫ আগস্ট ‘গণহত্যা দিবস’ উপলক্ষে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সমাবেশের একাংশ। উখিয়া, কক্সবাজার, ২৫ আগস্ট
রংপুরে এক পশলা বৃষ্টি যেন নগরবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। প্রচণ্ড গরম থেকে কিছুক্ষণের জন্য প্রশান্তি। বৃষ্টিতে পলিথিন মুড়িয়ে কাজে যাচ্ছেন অটোরিকশার যাত্রী। গুপ্তপাড়া, রংপুর, ২৫ আগস্ট
স্থানীয়ভাবে চাষ করা ড্রাগন ফল বিক্রি করছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। জুম্মাপাড়া, রংপুর, ২৫ আগস্ট