একঝলক (১৫ আগস্ট ২০২৬)

সরকারি ছুটির দিনে কাপ্তাই হ্রদে কায়াকিং করছেন এক পর্যটক। কাটাছড়ি, রাঙাদ্বীপ, রাঙামাটি, ১৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
নদীর তীরে নৌকায় ইলিশ ধরার জাল গুছিয়ে নিচ্ছেন এক জেলে। আট হাজার, শায়েস্তাবাদ, বরিশাল, ১৫ আগস্ট
মেঘ-বৃষ্টির ফাঁকে রংধনুর রঙে সেজেছে সবুজে ঢাকা পাহাড়। বন্দুকভাঙা, রাঙামাটি, ১৫ আগস্ট
যাত্রীবাহী বাস থামলেই গামছা ও নানা খাবার নিয়ে হাজির হন ভ্রাম্যমাণ বিক্রেতারা। হাটিকুমরুল গোলচত্বর, সলঙ্গা, সিরাজগঞ্জ, ১৫ আগস্ট
খাবারের খোঁজে উড়ে এসে বিদ্যুতের তারে বসেছে এক তিলা ঘুঘু। জয়রা, মানিকগঞ্জ, ১৫ আগস্ট
ভোরের বৃষ্টিতে বাড়ির আঙিনায় গাছের কচি পাতায় জমেছে বৃষ্টির ফোঁটা। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৫ আগস্ট
ফুটে থাকা লাল জবা যেন শেষ শ্রাবণের জলে এঁকেছে নিজেরই প্রতিচ্ছবি। ডুমুরিয়া, খুলনা, ১৫ আগস্ট
কীর্তনখোলা-আড়িয়াল খাঁ নদের মোহনায় ভাঙনে বিলীন হচ্ছে জমি, বসতঘর ও দোকানপাট। আট হাজার, শায়েস্তাবাদ, বরিশাল, ১৫ আগস্ট
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। ধানমন্ডি, ঢাকা, ১৫ আগস্ট
শিশুধর্ষণ ও মাদকবিরোধী গণসচেতনতামূলক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ঢাকা-মতলব সড়ক, বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ আগস্ট