মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটে সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে অভিভাবকের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে শিক্ষার্থী। জিন্দাবাজার, সিলেট, ৪ আগস্ট। আমন ধানের চারা তুলছেন এক নারী শ্রমিক। সারা দিন কাজ করে মজুরি পান ৩০০ টাকা। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ আগস্ট
বিজ্ঞাপন
ভেজা পাট শুকিয়ে ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষক। উজলপুর গ্রাম, মেহেরপুর, ৪ আগস্ট
বিজ্ঞাপন
বৃষ্টি এল চলতি পথে। এ থেকে বাঁচতে ব্যাগ মাথায় দিয়ে হেঁটে চলেছে কলেজ শিক্ষার্থী। বৈকালী, খুলনা, ৪ আগস্টবরইগাছের ডালে বসে খাবার খুঁজছে কাঠশালিক। রূপ রামপুর, ডুমুরিয়া, খুলনা, ৪ আগস্টপুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন। সদর রোড, ভোলা, ৪ আগস্টনিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ৪ আগস্টআলিয়া মাদ্রাসা মাঠে চলছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা। মেলার একটি স্টলে বাগান তৈরির সামগ্রী দেখছেন দর্শনার্থী। চৌহাট্টা ,সিলেট, ৪ আগস্টবাড়ির উঠানে ছেলের বউ রিংকু রানি পালকে সঙ্গে নিয়ে মাটির পাতিলে মুড়ি ভাজছেন সুধা রানি পাল। বাহিরদিয়া, ফরিদপুর, ৩ আগস্টসারা বছর মাটির তৈজস বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকজন। মাটির পাতিল তৈরি করে বাড়ির উঠানে রোদে শুকাতে দিয়েছেন গৃহবধূ মিনতি রানি পাল। বাহিরদিয়া পালপাড়া, ফরিদপুর, ৩ আগস্টপাটের মৌসুমে গ্রামের নারীদের যেন দম ফেলার সময় নেই। বর্ষায় পাটের আঁশ ছাড়ানো তাঁদের আয়ের একটি সুযোগ। বরইচারা, শালিখা, মাগুরা, ৩ আগস্টভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলমের মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে এলে বিক্ষোভ করে কর্মীরা। নয়াপল্টন, ঢাকা, ৪ আগস্ট