রাধাচূড়া ফুলের ওপর উড়ছে সাদাকালো প্রজাপতি। ইজোর গার্ডেন, বরাদম, রাঙামাটি, ৬ সেপ্টেম্বরবাড়ির আঙিনায় ঘুরে বেড়াচ্ছে ধলাগলা লেজনাচানি পাখি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, ৬ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
চলনবিলের বাঘমারা বিলে ফুটেছে পদ্মফুল। শাকুয়াদীঘি, সিরাজগঞ্জ, ৬ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
আমন ধানের চারা তুলে আঁটি বাঁধছেন এক কৃষক। শোলমারি, বটিয়াঘাটা, খুলনা, ৬ সেপ্টেম্বরটিনের চালে পাশাপাশি বসে বিশ্রাম নিচ্ছে জোড়া চড়ুই। শোলমারি, বটিয়াঘাটা, খুলনা, ৬ সেপ্টেম্বরবাগানে ফুটে আছে বাগানবিলাস ফুল। মোস্তফাপুর, কুমিল্লা, ৬ সেপ্টেম্বরবৃষ্টিস্নাত লজ্জাবতী ফুল। মালগ্রাম, বগুড়া, ৬ সেপ্টেম্বর। কচুপাতায় জমেছে বৃষ্টির পানি। সবুজবাগ, বগুড়া, ৬ সেপ্টেম্বরউজ্জ্বল বেগুনি রঙের ফুরুস ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৬ সেপ্টেম্বরব্রহ্মপুত্র নদে পালতোলা নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষায় মাঝি। জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ, ৬ সেপ্টেম্বরগ্যাস না থাকায় বিকল্প চুলায় রান্না করছেন গৃহিণীরা। পূর্ব জুরাইন, ঢাকা, ৬ সেপ্টেম্বরখালের পানি ঢুকে তলিয়ে গেছে খেলার মাঠ। জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে দুই কিশোর। চহঠা, বরিশাল, ৬ সেপ্টেম্বরসড়কের পাশে ফেলে রাখা খাবারের উচ্ছিষ্ট ঘিরে একঝাঁক শালিক। করমজা, বরিশাল, ৬ সেপ্টেম্বরআমন ধানের খেতে আগাছা পরিষ্কার ও নিড়ানি দিচ্ছেন কৃষানি। লক্ষ্মীপুর, বসন্তপুর, রাজবাড়ী, ৬ সেপ্টেম্বরগরুর পিঠে বসে আছে একটি শালিক। নিউজিল্যান্ড পাড়া, খাগড়াছড়ি, ৬ সেপ্টেম্বরদীর্ঘদিন পর হাওর–অধ্যুষিত ইটনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতা দেখতে সুরমা নদীর তীরে জড়ো হন হাজারো মানুষ। ধনপুর বাজারসংলগ্ন এলাকা, ইটনা, কিশোরগঞ্জ, ৫ সেপ্টেম্বরবর্ষার শুরু থেকে শরৎ পর্যন্ত হাওরের জলে নৌকাভ্রমণে মেতে ওঠেন লোকজন। উফতার হাওর, বাইশটিলা, সিলেট, ৬ সেপ্টেম্বরপদ্মার ভাঙনে এক সপ্তাহে বিলীন হয়েছে শতাধিক বিঘা আবাদি জমি। দেবগ্রাম, রাজবাড়ী, ৬ সেপ্টেম্বরধসে যাওয়া কালভার্টের কারণে সড়কে তৈরি হয়েছে গর্ত। দুর্ঘটনা এড়াতে সেখানে বাঁশের মাচা দিয়ে রেখেছেন স্থানীয় লোকজন। আজিজমোড়, রংপুর, ৬ সেপ্টেম্বরচার দশকের বেশি সময় ধরে বেতের আসবাব তৈরি করছেন পাবনার কার্তিক কুমার দাশ। কাঁচামালের দাম বাড়ায় আগের মতো লাভ হচ্ছে না বলে জানালেন। জেলা পাড়া, পাবনা, ৬ সেপ্টেম্বর