X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (২৬ ফেব্রুয়ারি ২০২৬)
প্রথম আলো ডেস্ক
Published: 26 Feb 2026, 13:25
সবুজ পাতায় ধুলার আস্তরণ। সেই ধূসরতার মধ্যেও উজ্জ্বল হলুদ-কমলা রঙে ফুটেছে লান্টানা ফুল। শিপইয়ার্ড, খুলনা, ২৬ ফেব্রুয়ারি
সড়ক বিভাজকে ফুটেছে বাগানবিলাস ফুল। চলতি পথে বাগানবিলাসের এমন সৌন্দর্য নজর কাড়ছে চলাচলকারীদের। কদমতলী, সিলেট, ২৬ ফেব্রুয়ারি
রাস্তার পাশে জমে থাকা পানিতে মশার অবাধ প্রজনন। বয়রা মোড়, আপার যশোর রোড, খুলনা, ২৬ ফেব্রুয়ারি
সড়কের পাশে দাঁড়িয়ে ঠেলায় করে মৌসুমি ফল বরই বিক্রি করছেন বিক্রেতা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসেছে সেমাই। ট্রাক থেকে সেমাই নামাচ্ছেন শ্রমিকেরা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন এক কৃষক। বল্লভপুর, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চর ও টিলায় বরবটি খেতে পানি দিচ্ছেন পাহাড়ি এক তরুণ কৃষক। কাবুক্কে, রাঙামাটি, ২৬ ফেব্রুয়ারি
জ্বালানির জন্য খড়কুটো সংগ্রহ করে বাড়িতে ফিরছেন কয়েকজন নারী। কদমতলী, গাবতলী, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি
গাছের ডালে বসে আছে পাখিটি। কৃষি গবেষণা, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। সেনানিবাস মাঠ, ২৬ ফেব্রুয়ারি
বোরোর জমিতে সেচ দেওয়ার শ্যালো মেশিনের পানিতে গোসলে মেতেছে দুই শিশু। হটিয়ার পাড়া, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি
সবুজ ধানখেতে খাবারের সন্ধানে শামুকখোল পাখির ওড়াউড়ি। সরারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
গ্রামীণ পথের ধারে উঠানে শর্ষে মাড়াইয়ে ব্যস্ত এক কৃষক পরিবার। বালুপাড়া, গাবতলী, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি
দিনভর যানজটে চালক ও যাত্রীদের চরম ভোগান্তি। ঢাকা-হোমনা সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি
ধুলায় ধূসরিত গাছের পাতা। ক্ষুদ্র সাদ্রা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার যথাযথ বিচার নিশ্চিতের দাবিতে সাধারণ শিক্ষার্থী ব্যানারে মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী। রংপুর, ২৬ ফেব্রুয়ারি
টিসিবির পণ্য কিনতে স্বল্প আয়ের মানুষের ভিড়। আদাবর, মোহাম্মদপুর, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি
ঈদ সামনে রেখে পাড়া-মহল্লায় ফেরি করে পোশাক বিক্রি বেড়েছে। শিরোইল, রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি
গাছে গাছে আসতে শুরু করেছে আমের গুটি। শিরোইল, রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি
শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বিভিন্ন স্টল ঘুরে দেখছেন বইপ্রেমীরা। বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি
রাজধানীতে সূর্যাস্ত। মোহাম্মদপুর, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি
আরও পড়ুন
‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা
ইরানকে অস্ত্র দেওয়ার অভিযোগ: ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা হুঁশিয়ারি
স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন
বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
নেইমারকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে আনচেলত্তির সঙ্গে আলোচনা ব্রাজিল প্রেসিডেন্টের