একঝলক (১৩ আগস্ট ২০২৬)

অপরূপ রূপ ছড়িয়ে ফুটে আছে সুগন্ধি কাঁঠালিচাঁপা ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ১৩ আগস্ট
ছবি: আকমল হোসেন
শহরে বিক্রির জন্য উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পানবাজার, রংপুর, ১৩ আগস্ট
দাঁড়িয়ে আছে একলা শালিক। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৩ আগস্ট
পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য আনা বাঁশের টুকরি। টিলাগড়, সিলেট, ১৩ আগস্ট
কলাবতী ফুলের পাপড়িতে জমে আছে বৃষ্টির ফোঁটা। মোরঘোনা বড়াদম, রাঙামাটি, ১৩ আগস্ট
ফসলের মাঠের ধারে ফুটে আছে বুনো ফুল। ভান্তির চর, কুমিল্লা, ১৩ আগস্ট
পদ্মায় মাছ শিকারে যাওয়ার আগে জালের ছেঁড়াফাটা অংশে মেরামত করে নিচ্ছেন পেশাদার দুই জেলে। সুলতান খাঁর ডাঙ্গী, ফরিদপুর, ১৩ আগস্ট
খাবারের আশায় লোকালয়ে এসে সড়কে বসে আছে বানর। কাজীটুলা, সিলেট, ১৩ আগস্ট
চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামে ঘোড়ার গাড়িতে এখনো মালামাল পরিবহন করা হয়। চর বাইলজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ১৩ আগস্ট
বর্ষায় বেহাল কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে হয় কয়েক গ্রামের অধিবাসীদের। জুড়ী, মৌলভীবাজার, ১৩ আগস্ট
বর্ষার টইটম্বুর বিলের পানিতে নেমে সাঁতার কাটছে এই কিশোর। নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৩ আগস্ট
কার্টন তৈরির বোর্ড রোদে শুকাচ্ছেন শ্রমিকেরা। চাপড়া, ধুনট, বগুড়া, ১৩ আগস্ট
ছাদবাগানের এক পাশে ফুটে আছে বুনো বেগুনের ফুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ আগস্ট
নিজেদের ঝুঁকিপূর্ণ ভবনের কারণে পাশের মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোনাপোতা, খুলনা, ১৩ আগস্ট
ক্রেতা নেই। তাই দোকানে বসেই ঘুমিয়ে পড়েছেন এই সবজির দোকানদার। দাউদকান্দি, কুমিল্লা, ১৩ আগস্ট
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পলিথিন মুড়িয়ে রিকশা চালাচ্ছেন এক চালক। ময়লাপোতা মোড়, খুলনা, ১৩ আগস্ট
পথের ধারে ফুটে আছে সাদা রঙের ব্রাহ্মী শাকের ফুল। সমেশপুর, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৩ আগস্ট
পাটকাঠি শুকানোর কাজে ব্যস্ত কৃষক। উজলপুর, মেহেরপুর, ১৩ আগস্ট
উঁচু জমিতে আমন ধানের চারা রোপণ শেষ। এখন রোপণেরে জন্য দূরে নিচু জমির দিকে ধানের চারা নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। ভেলুপাড়া, রংপুর। ১৩ আগস্ট
গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসেবা–বিষয়ক প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ শেষে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। বান্দরবান সেনানিবাস, ১৩ আগস্ট
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় বিদ্যালয় থেকে ফিরছে শিশুশিক্ষার্থীরা। উজানীপাড়া, বান্দরবান, ১৩ আগস্ট