দাঁতরাঙা ফুলের তিনটি কলি ফোটার অপেক্ষায়। লেমুছড়ি পাড়া, রাঙামাটি, ১৫ জুলাইবিলে ঘাসের আড়ালে খাবারের খোঁজে গাঙশালিকটি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১৫ জুলাই
বিজ্ঞাপন
কাপড় পেতে দেওয়া হয়েছে, সেখানে পড়ছে মাছ। বিশেষ এই পদ্ধতিতে মাছ ধরছেন এই ব্যক্তি। তারাগঞ্জ, রংপুর, ১৫ জুলাই
বিজ্ঞাপন
ছাগলের ছানা দুটি গা এলিয়ে আরামে ঘুমিয়ে আছে। আলুটিলা, রাঙামাটি, ১৫ জুলাইসৈয়দপুর থেকে লোহার তৈরি ট্রাংক নিয়ে রংপুর মহাসড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাচ্ছে ব্যাটারিচালিত রিকশাভ্যান। ইকরচালি, তারাগঞ্জ, রংপুর, ১৫ জুলাইহাওরের মাঝে আর্জেন্টিনার পতাকা, এর নিচে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। বেড়িবাঁধ, কিশোরগঞ্জ, ১৫ জুলাইফেরি করে গামছা বিক্রি করছেন এক বিক্রেতা, পছন্দ করছেন ক্রেতা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ জুলাইবর্ষার পানি জমেছে নিচু জমিতে। সেখানে মাছ ও পোকামাকড়ের খোঁজে বকটি। দিঘি, মানিকগঞ্জ, ১৫ জুলাইবৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে রুয়েলিয়া ফুল। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৫ জুলাইরেললাইন দিয়ে মৌসুমি ফল কামরাঙা বিক্রি করতে যাচ্ছেন বিক্রেতা। মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী। ১৫ জুলাইবিদ্যালয়ের পাঠদান শুরু হওয়ার আগে খেলায় মেতেছে শিক্ষার্থীরা। গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ জুলাই