শরতের ভোরে কুয়াশাচ্ছন্ন চারপাশ। ঢাকা-আরিচা মহাসড়কে সামান্য দূরেও কী রয়েছে, তা দেখতে না পাওয়ায় যানবাহনচালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। সকাল সাড়ে ছয়টায় মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায়। মানিকগঞ্জ, ১৩ অক্টোবর২৯ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করে সাংবাদিকদের তথ্য প্রাপ্তির পথ রুদ্ধ করা এবং আইন সংশোধন করে প্রেস কাউন্সিলকে সংবাদমাধ্যম নিপীড়ক প্রতিষ্ঠানে পরিণত করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। জাতীয় প্রেসক্লাব, ১৩ অক্টোবর
বিজ্ঞাপন
সন্তানের মুক্তির দাবিতে শাহবাগে অভিভাবক ও নাগরিক সমাবেশ। শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের ওপর হামলা, হল ও ক্যাম্পাসে সব দল ও মতের সহাবস্থান নিশ্চিত না করে ছাত্রলীগের হামলা-মামলাকে বারবার প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন—এমন প্রশ্নের উত্তরের দাবিতে মানববন্ধন করে অভিভাবক ও নাগরিক সমাজ। শাহবাগ, ঢাকা, ১৩ অক্টোবর
বিজ্ঞাপন
নিপুণ হাতে দৃষ্টিনন্দন নকশাখচিত জামদানি শাড়ি তৈরির কাজে ব্যস্ত কারিগরেরা। বিসিক জামদানি শিল্পনগরী, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ অক্টোবরটেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জাহাজ মালিক সমিতি, জাহাজঘাট–সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসী। জাহাজঘাট, বিআইডব্লিউটিএ, টেকনাফ, ১৩ অক্টোবরবাজারে হাওর-বিলের ছোট মাছের চাহিদা বেশ। হাওর থেকে মাছ শিকারের পরে পিকআপে করে আনা হয়েছে পাইকারি মাছবাজারে। পিকআপ থেকে নামানো হচ্ছে ছোট মাছের ড্রাম। কাজীর বাজার, সিলেট, ১৩ অক্টোবরসিলেটের সুরমা নদীর এপার থেকে ওপারে যেতে বিভিন্ন এলাকায় এখনো খেয়ানৌকা ব্যবহার করা হয়। কাজীর বাজার ঘাট, সিলেট, ১৩ অক্টোবরকয়েক দিন পর থেকে শুরু হবে নতুন ইট তৈরির কাজ। ইটভাটায় দীর্ঘদিন কাজ না হওয়ায় জন্মেছে আগাছা। আগাছা পরিষ্কার করছেন ভাটার শ্রমিকেরা। বাবুর্চি বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১৩ অক্টোবরআতিয়ার আকুঞ্জি বড় প্রতিষ্ঠানের তৈরি ৪০ জোড়া স্যান্ডেল বিক্রির আশায় বের হয়েছেন। মহল্লায় মহল্লায় ঘুরে বাজারদর থেকে কিছুটা কম মূল্যে এসব জুতা বিক্রি করেন তিনি। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা লাভ হয়। মুজগুন্নী, খুলনা, ১৩ অক্টোবররাস্তার দুই পাশ দখল করে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের সারি। রাস্তায় চলাচলের বেশির ভাগ জায়গা দখলের কারণে চলাচলকারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। মেয়র আনিসুল হক সড়ক, তেজগাঁও, ১৩ অক্টোবরবগুড়া-নওগাঁ মহাসড়কে অবৈধ ভটভটিতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। একই ভটভটিতে ঝুঁকি নিয়ে উঠেছে মানুষও। এরুলিয়া এলাকা, কাহালু উপজেলা, বগুড়া, ১৩ অক্টোবরবিক্রির জন্য হাটে মাছ ধরার জাল সাজিয়ে রাখা হয়েছে। সেগুলো দেখেশুনে কিনছেন ক্রেতারা। হাতে ও মেশিনে বোনা—দুই ধরনের জালই হাটে বিক্রি হয়। প্রতিটির দাম ১ থেকে ৪ হাজার টাকা। ধাপ সুলতানগঞ্জ হাট, দুপচাঁচিয়া, বগুড়া, ১৩ অক্টোবরসিদ্ধ করা ধান বাড়ির পাশের আঙিনায় রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। আদমপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৩ অক্টোবরঝিনাইদহের কোটচাঁদপুরের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অঙ্গীকার—তারা কখনো মাদক নেবে না। ঝিনাইদহ, ১৩ অক্টোবরকাজ না থাকায় লুডু খেলছেন চার পরিবহনশ্রমিক। প্রযুক্তির এ যুগে কাগজের লুডুর স্থান দখল করেছে মুঠোফোনের ডিজিটাল লুডু। ঘোড়াস্ট্যান্ড, ট্রাফিক মোড়, পাবনা, ১৩ অক্টোবরভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এ আয়োজনে অংশ নেয় শিক্ষার্থীরা। উপজেলা চত্বর, মিরসরাই, ১৩ অক্টোবরবাবা আবদুর রহমানের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল জীবন আহমেদ। সারা দিন হাওরে ব্যস্ত সময় কেটেছে তাদের। মাছ ধরা শেষে বাবা-ছেলের ঘরে ফেরা। বর্ণি হাওর, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৩ অক্টোবর