একঝলক (১৭ আগস্ট ২০২৩)

রেলওয়ের অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে স্টাফ ঐক্য পরিষদের মানববন্ধন। রাজশাহী রেলওয়ে স্টেশন, ১৭ আগস্ট
 ছবি: শহীদুল ইসলাম
রোদ থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়ে জমিতে মই দিচ্ছেন এক কৃষক। রংপুরের মিঠাপুকুর উপজেলার ভিমেরগড় এলাকা, ১৭ আগস্ট
ঐতিহ্যবাহী কিন ব্রিজের সংস্কারকাজের জন্য গতকাল বুধবার থেকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে হেঁটে ব্রিজ পারাপার হওয়া যাচ্ছে। সিলেট নগর, ১৭ আগস্ট
বীজতলা থেকে ধানের চারা তুলে জমিতে নিয়ে যাচ্ছেন দুই কৃষিশ্রমিক। এই শ্রমিকেরা প্রতিদিন মজুরি পান ৬০০ টাকা। খুলনার বটিয়াঘাটা উপজেলার গুপ্তমারী এলাকা, ১৭ আগস্ট
শরতের সকালে কুয়াশা নেমেছে। ঘাসের বুকে জমেছে শিশির। মৌলভীবাজারে মনু নদের পারে শান্তিবাগ এলাকায়, ১৭ আগস্ট
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মার পাড়ে ভাঙন বেড়েছে। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায়, ১৭ আগস্ট
পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। টিলারচর গ্রাম, চরভদ্রাসন, ফরিদপুর, ১৭ আগস্ট
ঢাকার দোহারে মিনি কক্সবাজারখ্যাত মৈনট ঘাটে নদীভাঙনের কবল থেকে দোকান রক্ষা করতে অন্যত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। দোহার, ঢাকা, ১৭ আগস্ট
ঝুঁকি নিয়ে বাস পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন এই মোটরসাইকেলচালক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায়, নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট
কয়েক দিনের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা কাদাযুক্ত ঘোলা পানিতে কাপ্তাই হ্রদ এমন দেখাচ্ছে। এ অবস্থা দেখে ঘুরতে আসা পর্যটকেরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। বড়াদম মোরঘোনা লাভ পয়েন্ট, সদর উপজেলা, রাঙামাটি, ১৭ আগস্ট
সমুদ্র থেকে ট্রলারে আসছে ইলিশ। মাছবাজার ইলিশে সয়লাব। তবে দাম এখনো চড়া। বাঁকখালী নদীর ফিশারিঘাটের পাইকারি মাছের বাজার, কক্সবাজার, ১৭ আগস্ট
বিদ্যালয় ছুটির পর ক্লান্ত শিশুশিক্ষার্থীরা রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় বাড়ি ফিরছে। খানপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৭ আগস্ট
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কমছে না। ১৭ আগস্ট