রস আহরণে খেজুরগাছে হাঁড়ি বেঁধে গেছেন গাছি। সুযোগ বুঝে রসের মিষ্টি স্বাদ নিচ্ছে কাঠবিড়ালি। পিয়ারপুর এলাকা, কৈজুরী , ফরিদপুর, ১৯ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার কয়েক জায়গায় আইন অমান্য করে পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এই অপরাধের দায়ে আছে জেল–জরিমানার বিধান। রাজবাড়ী,১৯ ডিসেম্বর
বিজ্ঞাপন
খেত থেকে আমন ধান কাটার সঙ্গে সঙ্গে নরম কাদামাটিতে ভুট্টার বীজ বপন করছেন কৃষক হারুন মণ্ডল। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৯ ডিসেম্বর
বিজ্ঞাপন
সম্প্রতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আমন ধানের খেত। এখন পানির মধ্য থেকে ধানগাছ কেটে নিচ্ছেন কিষানি রাহেলা বেগম। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৯ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে প্রচারের কাজ। প্রচারকাজ পরিচালনা জন্য সিএনজিচালিত অটোরিকশার ওপরে মাইক বেঁধে নিচ্ছেন প্রার্থীর কর্মীরা। আশোকতলা এলাকা, কুমিল্লা, ১৯ ডিসেম্বর সড়কে ঘুরে ঘুরে ভ্যানে করে আনার বিক্রি করেন মো.মহসিন। প্রতি কেজি আনার বিক্রি করেন ২৬০-২৮০ টাকায়। হাউজিং এস্টেট গুল মার্কেট এলাকা, কুমিল্লা, ১৯ ডিসেম্বর দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। চার দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকাল সকাল কুয়াশা ভেদ করে উঁকি দিয়েছে সূর্য। সকালের কনকনে শীতের মধ্যেই গরু নিয়ে হালচাষ করছেন এক কৃষক। তুলারডাঙ্গা এলাকা,পঞ্চগড়, ১৯ ডিসেম্বর পেঁয়াজখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। হরিয়ান এলাকা, পবা, রাজশাহী, ১৯ ডিসেম্বর বিভিন্ন স্থান থেকে কারখানায় আনার পর বোতলগুলো থেকে প্রথমে প্লাস্টিকের মোড়ক সরানো হয়। এরপর সাদা ও রঙিন বোতল আলাদা করা হয়। পরে যন্ত্রের মাধ্যমে বোতলগুলো কেটে ছোট টুকরা করার পর ধুয়ে শুকানো হয়। আনন্দবাজার, হালিশহর, চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর