একঝলক (২৩ আগস্ট ২০২২)

ভালো ফলনের জন্য কৃষক জমিতে সার ছিটাচ্ছেন। কাকিলাদাইর, রাজবাড়ী, ২৩ আগস্ট
ছবি: এজাজ আহম্মেদ
সদর উপজেলার চানপুর এলাকার রমজান মিয়া তৈরি করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেঞ্চ ও টেবিল। সারা বছর এ কাজ লেগে থাকে তাঁর। চানপুর, কুমিল্লা।
কিছুদিন আগে লাগানো ধানখেতে জন্মেছে আগাছা। সেই আগাছা পরিষ্কার করছেন কৃষক। শুভপুর, কুমিল্লা, ২৩ আগস্ট
খেত থেকে কাঁচা মরিচ তুলছেন কিষান-কিষানিরা। দক্ষিণভাগ, বগুড়া, ২৩ আগস্ট
খাল-বিল–হাওরের পানিতে এখন স্রোত নেই। প্রখর রোদে পানি ক্রমেই শুকিয়ে যাচ্ছে। এ সময় ছোট-বড় মাছ ধরা পড়ে বেশি। হাওরের পানিতে জাল পেতে মাছ ধরছেন এক মৎস্যজীবী। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৩ আগস্ট
আগাম কপির চাষ বেড়েছে বগুড়ায়। বীজতলায় জন্মানো আগাছা পরিষ্কার করছেন দুই নারী। মহাস্থান, শিবগঞ্জ, বগুড়া, ২৩ আগস্ট
নাটোর থেকে ফলের আড়তে আনা হয় আখ। আখের রস সবার কাছেই প্রিয়। গরমে আখের চাহিদা থাকে বেশ। পাইকারি বাজার থেকে আখ কিনে ভ্যানে নেওয়া হচ্ছে খুচরা বিক্রির জন্য। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৩ আগস্ট
টাঙ্গাইল-রংপুর মহাসড়কের উন্নয়নকাজ চলছে। কাজের সময় সৃষ্টি হচ্ছে ধুলাবালুর। দুর্ভোগ পোহাচ্ছে যানবাহনে চলাচল করা পথচারীরা। মহাস্থান, শিবগঞ্জ, বগুড়া, ২৩ আগস্ট
বাস্তুহারা বাইপাস লিংক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। মালামালবাহী ইজিবাইক গর্তে পড়ে উল্টে গেছে। বাস্তুহারা, খুলনা, ২৩ আগস্ট
কীর্তনখোলা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধের কাছাকাছি চলে এসেছে। বৃদ্ধি পাওয়া পানিতে মাছ ধরার জন্য দুয়ারি জাল পাতছেন স্থানীয় একজন। চরবাড়িয়া, বরিশাল, ২৩ আগস্ট
কৃষক ইরি ধানের চারা টেনে নিয়ে যাচ্ছেন রোপণ করতে। জাবুসা, রূপসা, খুলনা, ২৩ আগস্ট
কৃষিশ্রমিকেরা বীজতলা থেকে ইরি ধানের চারা নিয়ে যাচ্ছেন জমিতে রোপণ করতে। জাবুসা, রূপসা, খুলনা, ২৩ আগস্ট
এক জেলে পদ্মা নদীর পাড়ে নতুন নৌকা তৈরি করছেন। বাহির চর দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ আগস্ট
চা–শ্রমিকদের কাজে ফেরাতে বিভিন্ন বাগান পরিদর্শন ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ আগস্ট
হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বনানী, ঢাকা, ২৩ আগস্ট
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সব পণ্য ও সেবার দাম বেড়েছে। কম দামে নিত্যপণ্য কিনতে টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোতে মধ্য ও নিম্নবিত্ত মানুষের ভিড় বাড়ছে। পশ্চিম দাশড়া, মানিকগঞ্জ, ২৩ আগস্ট
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ–সংযোগ ও পানির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের মাথায় অবরোধ করেন স্থানীয় লোকজন। এতে যানজটে আটকা পড়ে শত শত গাড়ি। গরমে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৩ আগস্ট
তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকার চিত্র। দূর থেকে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ। কাইনহা বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ফুলের রানি পদ্ম সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কিশোরগঞ্জের। প্রতিদিনই এ সৌন্দর্য উপভোগ করতে আসছেন শত শত দর্শনার্থী। দড়ি জাহাঙ্গীরপুর, তাড়াইল, কিশোরগঞ্জ, ২৩ আগস্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঠিকাদারের মালামাল মজুদ রাখায় শ্রেণিকক্ষের সংকটে পড়ে বারান্দায় ক্লাস করছে শিশুশ্রেণির শিক্ষার্থীরা। রায়পুর, ঠাকুরগাঁও, ২৩ আগস্ট
শেরপুর, ময়মনসিংহ, পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে এসেছে তোষা পাট। তোলা হচ্ছে গুদামে। এসব পাট রপ্তানির উপযোগী করা হবে। ট্রলার থেকে গুদামে পাট নিয়ে যেতে বোঝাপ্রতি শ্রমিকেরা পান ৮ থেকে ১১ টাকা। তোলারাম মোড়, নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট
প্রথম বারের মতো নিজের তথ্য নিজে যাচাইয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ চলছে। টাউন হল, ময়মনসিংহ, ২৩ আগস্ট
মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু, আয়নাঘরে নির্যাতন, দ্রব্যমূল্যসহ তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং চা–শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করে গণসংহতি আন্দোলন
চা–শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ আগস্ট
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ধলেশ্বরী ১ ও ধলেশ্বরী ২ সেতুর পূর্ব পাশে রেলসেতু নির্মাণ করা হচ্ছে। ঢাকার কমলাপুর থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর উত্তর পাশ পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। কেয়াইন, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট
পদচারী সেতুর ছাদ আর মেট্রোরেলের স্ল্যাবের মধে৵ সামান্য ফাঁকা জায়গায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েকজন ভবঘুরে। বায়তুল মোকাররম মসজিদের সামনের পদচারী সেতুর ওপরে এই চিত্র প্রতিদিনের। পল্টন এলাকা, ২৩ আগস্ট