একঝলক (১৯ মে ২০২৬)

বজ্রপাতে বাবার মৃত্যুতে হাসপাতালের বারন্দায় শিশুসন্তানদের কান্না। খোকসা, কুষ্টিয়া, ১৮ মে
ছবি: প্রথম আলো
সিলেট নগরের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। তবে এই কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ আছে। এতে ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে। সড়কের ভাঙা স্থানে জমেছে বৃষ্টির পানি। ভোগান্তিতে যানবাহন ও মানুষজন। বালুচর, সিলেট, ১৯ মে
ফুটেছে সমুদ্রজবা ফুল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, রংপুর, ১৯ মে
মাটির তৈরি তৈজস শহরে বিক্রি করতে এসেছেন এই ব্যক্তিরা। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১৯ মে
দৌড় প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা। গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ মে
বোরো ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়িতে ফিরছেন কৃষকেরা। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ১৯ মে
যশোর থেকে আনা আম ফুটপাতে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ী। কাছারিবাজার, রংপুর, ১৯ মে
তাঁরা দিনমজুর। কাজের আশায় সড়কের পাশে জটলা বেঁধে বসে আছেন তাঁরা। টিলাগড়, সিলেট, ১৯ মে
ব্যাপারীরা দাম কম বলায় নিজেই রাস্তার পাশে বসে তরমুজ বিক্রি করছেন কৃষক। তালতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৯ মে
সড়কের ধারে গাছের ছায়াতলে ফুটেছে বেগুনি রুয়েলিয়া ফুল। ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৯ মে
কাপ্তাই হ্রদের পানি কমে পাহাড়ি ছড়ার রূপ ধারণ করেছে। এক পাহাড়ি নারী ছোট নৌযান ঠেলে গন্তব্যে নিয়ে যাচ্ছেন। রাজবাড়ি ঘাট, রাঙামাটি, ১৯ মে
ড্রাগন ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। লুম্বিনী, রাঙামাটি, ১৯ মে
দইয়ের পাত্র তৈরিতে ব্যস্ত কারিগর। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ মে