বন্যার সময় যাতায়াতের জন্য ব্যবহৃত কলাগাছের ভেলা ও গাছের গুঁড়ি এখন সড়কের ধারে পরিত্যক্ত। পানি সরে গেলেও দুর্যোগের স্মৃতি রয়ে গেছে। পুলিশ সুপারের বাসভবনের সামনে, বান্দরবান, ১২ জুলাইরংপুরে বাসচাপায় একজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মডার্ন মোড়, রংপুর–ঢাকা মহাসড়ক, ১২ জুলাইটানা বৃষ্টিতে খাল–বিলের পানি নেমেছে গুইলা নদীতে। নদীতে মাছের আনাগোনা বেড়েছে। বিভিন্ন ধরনের জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত স্থানীয় জেলেরা। মনতলা, কালিয়াকৈর, গাজীপুর, ১২ জুলাইগ্রামের মাঠে বৃষ্টির জমে থাকা পানিতে মাছ ধরছে দুই কিশোর। জোড়গাছা, বগুড়া, ১২ জুলাই
বিজ্ঞাপন
টানা বৃষ্টিতে কাজের সংকট। কাজের আশায় বাসস্ট্যান্ডে অপেক্ষায় দিনমজুর ও কৃষিশ্রমিকেরা। মানিকগঞ্জ, ১২ জুলাইটানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় গরুর পালকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন এক রাখাল। বালুখালী, রাঙামাটি, ১২ জুলাই
বিজ্ঞাপন
কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পথচারী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েছেন। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১২ জুলাইবৃষ্টিভেজা দিনে ফুটেছে পিটুনিয়া ফুল। হাটচান্দিনা, কুমিল্লা, ১২ জুলাইটানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। অনেক ঘরবাড়ি, দোকান ও শিল্পকারখানায় পানি ঢুকেছে। পানিতে তলিয়ে গেছে নিচু এলাকার সড়ক। এপেক্স ফুটওয়্যার লিমিটেড এলাকা, পল্লী বিদ্যুৎ, কালিয়াকৈর, গাজীপুর, ১২ জুলাইবিক্রির জন্য আনা আখ সাজিয়ে রাখা হচ্ছে। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১২ জুলাইসিলেট–তামাবিল মহাসড়কের টিলাগড় এলাকায় দিনের বেশির ভাগ সময়ই দীর্ঘ যানজটে আটকে থাকে যানবাহন। টিলাগড়, সিলেট, ১২ জুলাইবিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে আনারস। টাউন হল, রংপুর, ১২ জুলাইভরা বর্ষায় রোদের দেখা মিলতেই শুরু হয়েছে ব্যস্ততা। চাতালে দ্রুত ধান ছড়িয়ে দিচ্ছেন শ্রমিকেরা। গোসাইবাড়ি, রংপুর, ১২ জুলাইখালের ওপর সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন চলাচলকারী মানুষ। লোহালিয়া, পটুয়াখালী, ১২ জুলাইদীর্ঘদিন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় পাবনা শহরে। খানাখন্দে ভরা সড়ক ও ভাঙা নালায় বাড়ছে দুর্ভোগ। শালগাড়িয়া, পাবনা, ১২ জুলাইপথের ধারে ফুটে আছে বুনো ফুল। রণতিথা, সিরাজগঞ্জ, ১২ জুলাইটানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর সড়ক। ধানমন্ডি ২৭ নম্বর এলাকা, ঢাকা, ১২ জুলাইবন্যার পানি কিছুটা কমায় ঘরে জমা কাদা পরিষ্কার করছেন তিনি। উজানীপাড়া, বান্দরবান, ১২ জুলাইরাতভর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী। তবে জমে থাকা পানিতেই ফুটবল খেলায় ব্যস্ত একদল শিশু। কাজীপাড়া, মিরপুর, ঢাকা, ১২ জুলাইপানি নেমে গেলেও ঘরের ভেতর রয়ে গেছে বন্যার ক্ষত। উজানীপাড়া, বান্দরবান, ১২ জুলাইটানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কে পানি জমে তৈরি হয়েছে বড় গর্ত। গর্তে আটকে পড়া যানবাহন সচল করতে এগিয়ে আসছেন অন্যরা। মুক্তিযোদ্ধা সড়ক, বরিশাল, ১২ জুলাই