একঝলক (৩১ জানুয়ারি, ২০২৫)

রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। রাঙামাটি, ৩১ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
দীর্ঘদিন ধরে ঘোড়া পালন করেন মোহাম্মদ আলম। হাটবাজার, মাঠ–ঘাট বিভিন্ন স্থানে ঘোড়ায় চড়েই যাতায়াত করেন তিনি। ভবানীপুর, ঈশ্বরদী, পাবনা, ৩১ জানুয়ারি
শীতকালীন সবজি শালগমের দাম না পাওয়ায় কৃষকেরা এগুলো গরু-ছাগলের খাওয়ার জন্য বাড়ির পাশে ফেলে রেখেছেন। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ৩১ জানুয়ারি
পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর শহরের মুক্তমঞ্চ এলাকা। কিশোরগঞ্জ, ৩১ জানুয়ারি
ভ্যানে আনারসের পসরা সাজিয়ে বসেছেন তোতা মিয়া। প্রতি কেজি আনারস ৫০ টাকায় বিক্রি করছেন তিনি। বগুড়া, ৩১ জানুয়ারি
নিষেধাজ্ঞা অমান্য করে ঘন কুয়াশার মধ্যে এভাবে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করতে দেখা যায়। সুযোগ বুঝে ফেরিঘাট ঘেঁষে ট্রলার থেকে যাত্রী ওঠানামা করানো হয়। দৌলতদিয়ার ৪ নম্বর ঘাট এলাকা, ৩১ জানুয়ারি
খেত থেকে টমেটো সংগ্রহ করে বিক্রির জন্য ক্যারেটে করে বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক তাসমির আহমেদ। রাজারহাট, দাউদকান্দি, কুমিল্লা, ৩১ জানুয়ারি
ময়মনসিংহ নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা। ময়মনসিংহ, ৩১ জানুয়ারি
সড়কজুড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী। সড়কটির তিনমাথা মোড়ে ফেলে রাখা হয়েছে অন্তত পাঁচ দিন ধরে। এতে পথচারীদের ভোগান্তি বেড়েছে। ঘোষপাড়া তিনমাথা, শেরপুর, বগুড়া, ৩১ জানুয়ারি
পুকুরে পুঁতে রাখা বাঁশের কঞ্চিতে বসে শিকারের অপেক্ষায় মাছরাঙা। কুমিল্লা, ৩১ জানুয়ারি
পদ্মা নদীতে বেড় জাল ফেলে মাছ ধরছেন পেশাদার জেলেরা। ডিক্রির চর, ফরিদপুর, ৩০ জানুয়ারি
সকাল ৭টায় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল খুলনা নগর ও এর আশপাশের এলাকা। সারা দিন ছিল মেঘলা। শীত কিছুটা কমলেও সকালে দুই–এক ফোঁটা বৃষ্টি হয়েছে। রায়েরমহল, খুলনা, ৩১ জানুয়ারি
ধনিয়ার ফুল থেকে দল বেঁধে মধু আহরণ করছে মৌমাছি। নারান্দিয়া, তিতাস, কুমিল্লা, ৩১ জানুয়ারি
বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন পাহাড়ি কিষানি। রাঙামাটি, ৩১ জানুয়ারি
রংপুরে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই ঘন কুয়াশা। সামান্য দূরেও কিছুই দেখা যায় না। আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত এমন অবস্থা ছিল। সকাল ৭টার দিকে ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে সাইকেলে করে কাজে ছোটে দিনমজুরের দল। রংপুর, ৩১ জানুয়ারি