গোলাপ ফুলে মৌমাছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ২০ ফেব্রুয়ারি খেতে কাজ করছেন এক ম্রো কৃষাণী। আলীকদম, বান্দরবান, ২০ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
গৌরীপুর থেকে বারপাড়া পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
সুরমার তীরে ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা। ময়লা-আবর্জনাময় ঘাট দিয়ে চলাচল করা মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালীঘাট, সিলেট, ২০ ফেব্রুয়ারিসূর্যমুখী ফুলের ওপর বসেছে ভ্রমর। শাহজালাল উপশহর, সিলেট, ২০ ফেব্রুয়ারিবরিশালের আশপাশের নদ-নদীতে ধরা পড়া মাছ নৌকায় করে তালতলি বাজারের ঘাটে নিয়ে আসা হয়। তেমনই কয়েকটি নৌকা ঘাটে অপেক্ষা করছে। তালতলি, চরবাড়িয়া, বরিশাল, ২০ ফেব্রুয়ারিমাঠে কাজ শেষে বাড়িতে ফিরছেন একদল কৃষক। উনচুরকী, গাবতলী, বগুড়া, ২০ ফেব্রুয়ারিজমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে স্তূপ করছেন এক কৃষক। উনচুরকী, গাবতলী, বগুড়া, ২০ ফেব্রুয়ারি নদীর পাড়ে পানকৌড়ি। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারিখেতে পানি দেওয়ার জন্য ঠেলাগাড়িতে করে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আরাজি নিয়ামত, রংপুর, ২০ ফেব্রুয়ারিরাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথনে অংশগ্রহণকারী কয়েকজন দৌড়বিদ। ভেদভেদী, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারিজমিতে গরু দিয়ে মই দিচ্ছেন কৃষকেরা। সেখানে চাষ করা হবে শাকসবজি। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২০ ফেব্রুয়ারিখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তাঁরা। তাঁদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। কুয়েট, ২০ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে রাত পোহালেই ভাষা শহীদদের প্রতি জানানো হবে শ্রদ্ধা। শ্রদ্ধাঞ্জলির ডালা তৈরিতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা। সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ২০ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সারা দেশে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। পুষ্পস্তবকের জন্য প্ল্যাকার্ড লিখিয়ে নিচ্ছেন তিন শিক্ষার্থী। শহীদ খোকন পার্ক ফুলপট্টি, বগুড়া, ২০ ফেব্রুয়ারিফাল্গুনের দুপুরে আকাশ মেঘলা করে নামে ঝিরিঝিরি বৃষ্টি। অনেককেই ছাতা নিয়ে বাইরে বের হতে দেখা যায়। দৌলতপুর, খুলনা, ২০ ফেব্রুয়ারিনতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিসিকের উদ্যোগে মেলা। এই মেলার আয়োজন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বিসিক জেলা কার্যালয় প্রাঙ্গণ, রাঙামাটিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের প্রভাতফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। শেষ সময়ে শহীদ মিনার চত্বরে চলছে আলপনা আঁকা ও সাজসজ্জার কাজ। কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা, ২০ ফেব্রুয়ারিশের-ই-বাংলা মেডিকেল কলেজে চলমান শিক্ষক–সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন কলেজের শিক্ষার্থীরা। বান্দ রোড, বরিশাল, ২০ ফেব্রুয়ারিবাড়ি থেকে নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাচ্ছেন শৌখিন মৎস্যশিকারিরা। নদীতে বড়শি দিয়ে রাতভর মাছ ধরবেন তাঁরা। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারিভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ির পাশে খোলা জায়গায় কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করছে শিশুরা। চরকৃষ্ণপুর, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। ফুলের দোকানগুলোয় চলছে পুষ্পস্তবক তৈরির কাজ। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ২০ ফেব্রুয়ারি