একঝলক (২৩ মার্চ ২০২৬)

ঈদের ছুটিতে দুই দিন বন্ধ থাকার পর গোদনাইলে জ্বালানি তেলের ডিপোয় তেল সংগ্রহে ট্যাংক লরির দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ, ২৩ মার্চ
ছবি: প্রথম আলো
সবুজে মোড়া সিলেট অঞ্চলের পর্যটনকেন্দ্রগুলোর পাশাপাশি শহরতলির চা–বাগানেও ঈদের ছুটিতে ছিল উপচে পড়া ভিড়। শিশুকে নিয়ে লাক্কাতুরা চা-বাগান দেখতে আসেন এই নারী। সিলেট, ২৩ মার্চ
ঈদের ছুটি শেষ, ঢাকায় ফিরতে ট্রেনে ওঠার আগে স্টেশনে স্বজনের কাছ থেকে নেওয়া হচ্ছে বিদায়। রাজশাহী, ২৩ মার্চ
আগাম রোপণ করা হালি পেঁয়াজ খেত থেকে তুলে খেতেই বস্তাবন্দী করছেন কৃষকেরা; পরে তা হাটে নিয়ে বিক্রি করা হবে। জাহোটি, সদর উপজেলা, মধুখালী, ফরিদপুর, ২৩ মার্চ
ট্রাক্টরের যুগে লাঙল দিয়ে হালচাষ এখন বিরল এক দৃশ্য, নিজের আখখেতে তা–ই তৈরি করলেন কৃষক মোস্তফা শেখ। বোয়ালিয়া, রায়পুর ইউনিয়ন, মধুখালী, ফরিদপুর, ২৩ মার্চ
চায়ের রাজ্য শ্রীমঙ্গলে ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়। বিভিন্ন রিসোর্টে নেমে আনন্দে সময় কাটাচ্ছেন ভ্রমণপিপাসুরা। লেমন গার্ডেন রিসোর্ট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ মার্চ
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল বিএনপির দুই পক্ষ। তখন বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সেই আগুন নেভায় ফায়ার সার্ভিস। পোস্ট অফিস মোড় এলাকা, ঈশ্বরদী পৌর শহর, পাবনা, ২৩ মার্চ
ঈদের ছুটিতে খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকদের ঢল। আলুটিলা, খাগড়াছড়ি, ২৩ মার্চ
আড়িয়াল খাঁ নদের তীরে নৌকায় বসবাস করছে কয়েকটি জেলে পরিবার। উৎসবের সময়ও নদীতেই কাটে তাদের জীবন। তালতলী সেতু এলাকা, সায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল, ২৩ মার্চ
তরমুজের ভরা মৌসুমে পেন্নাই বাজারে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকায়। দাউদকান্দি, কুমিল্লা, ২৩ মার্চ
শুকনা ডালের সঙ্গে নিজেকে মিশিয়ে নানা ভঙ্গিতে আঁকড়ে ধরে আছে একটি গিরগিটি। গোদারপাড় এলাকা, বান্দরবান, ২৩ মার্চ
ঈদের তৃতীয় দিনে সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। ছাইংগ্যা এলাকা, বান্দরবান, ২৩ মার্চ
হাওরের অলওয়েদার সড়কে অটোরিকশার ছাদে চড়ে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ। মিঠামইন সদর এলাকা, কিশোরগঞ্জ, ২৩ মার্চ
ঈদের তৃতীয় দিনে শহরে ঘুরতে এসে সড়কের ধারের অস্থায়ী দোকান থেকে খেলনা কিনছে কিশোরেরা। হনুমানতলা, রংপুর, ২৩ মার্চ
চীন থেকে আমদানি করা কমলা পাইকারি দরে বিক্রি হচ্ছে আড়তে। সিটি পার্ক বাজার, রংপুর, ২৩ মার্চ
জবা ফুলের ওপর বসে আছে একটি প্রজাপতি। আলুটিলা, খাগড়াছড়ি, ২৩ মার্চ
ঈদের ছুটিতে পাহাড়পুর বৌদ্ধবিহারে স্থাপত্য সৌন্দর্য উপভোগে দর্শনার্থীরা। নওগাঁ, ২৩ মার্চ