একঝলক (২৩ আগস্ট ২০২৫)

ঘাসের ওপর চুপচাপ বসে আছে ফড়িং। আড়ংঘাটা, খুলনা, ২৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
সকালের ফাঁকা সড়কে রিমোট–নিয়ন্ত্রিত খেলনা গাড়ি দিয়ে খেলছে শিশুটি। আদর্শপাড়া, গাইবান্ধা, ২৩ আগস্ট
বাবার সাইকেলের সামনে বসে গ্রামের পথে ঘুরতে বেরিয়েছে শিশুটি। আড়ংঘাটা, খুলনা, ২৩ আগস্ট
ঐতিহ্যবাহী বিবির পুকুরে প্লাস্টিকের বর্জ্য ফেলায় দূষিত হয়ে পড়ছে পানি। তাই সিটি করপোরেশনের উদ্যোগে পানিতে থাকা প্লাস্টিকের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। সদর রোড, বরিশাল, ২৩ আগস্ট
আমন ধানের খেতে আগাছা নিড়ানি দিচ্ছেন পাহাড়ি কিষান ও কিষানি। বোদিপুর, রাঙামাটি, ২৩আগস্ট
মৌসুমি ফলমূল বাগান থেকে সংগ্রহ করে বিক্রির জন্য সড়কের পাশে পসরা সাজিয়েছেন পাহাড়ের বাসিন্দারা। রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক, কুদুকছড়ি এলাকা, ২৩ আগস্ট
মহিষ ও সাদা বক মিলেমিশে জলাভূমিতে। বরমান, মৌলভীবাজার, ২৩ আগস্ট
পাটের আঁশ ছাড়ানোর পর তা ধোয়ার কাজে ব্যস্ত এই শ্রমিক। খোদাইরপুর, পাবনা, ২৩ আগস্ট
বর্ষা মৌসুমে খাল-বিল-নদীতে পানি বেড়ে যায়। নদীপথে মালামাল পরিবহনে খরচ কম। তাই নওগাঁ থেকে আত্রাই নদ হয়ে নৌকায় খড় আনা হচ্ছে পাবনায়। সিলন্দা, সাঁথিয়া, পাবনা, ২৩ আগস্ট
আকাশে মেঘ জমে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশালে। গ্রিলে জমে আছে বৃষ্টির ফোঁটা। সদর রোড, বরিশাল, ২৩ আগস্ট