বকুল ফুলে মধু খুঁজছে মৌমাছি। নূরনগর, খুলনা, ২৫ ডিসেম্বরকক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ২৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
ত্রিপুরা জনগোষ্ঠীর মাচা ঘরে ধান শুকানো হচ্ছে। বাঘাইছড়ি, রাঙামাটি, ২৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
পর্যটকেরা যেন যেখানে–সেখানে আবর্জনা না ফেলেন, এ কারণে বাঁশের তৈরি ডাস্টবিন রাখা হয়েছে। কংলাকপাড়া, সাজেক, রাঙামাটি, ২৫ ডিসেম্বরসুনামগঞ্জের হাজং পল্লিতে দেউলি উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। কাইতকোনা, সুনামগঞ্জ, ২৫ ডিসেম্বরশীতের সকালে ওম পেতে নাতিকে নিয়ে রোদের খোঁজে দাদু। বাস্তুহারা, খুলনা, ২৫ ডিসেম্বরতীব্র শীতে গরম পোশাক পরে কাজে বের হয়েছেন এই ব্যক্তি। মালিগাছা, পাবনা, ২৫ ডিসেম্বরউত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। তবু থেমে নেই জনজীবন। পাতলা কম্বলে জড়িয়ে শীতের কাঁপুনি উপেক্ষা করে মাছ বিক্রির আশায় বসে আছেন তিনি। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৫ ডিসেম্বরতীব্র শীতে গবাদিপশু নিয়ে বিপাকে গৃহস্থ ও খামারিরা। শীতের কষ্ট লাঘব করতে ছাগলের শরীরে চটের বস্তা কেটে পরিয়েছেন তিনি। আরাজি নিয়ামত, রংপুর, ২৫ ডিসেম্বররিকশা চালানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি শুরু করেছেন পাবনার উত্তর শালগাড়িয়ার এই ব্যক্তি। ট্রাফিক মোড়, পাবনা, ২৫ ডিসেম্বরউত্তরাঞ্চলজুড়ে তীব্র শীতে কাতর মানুষ। একই সঙ্গে শীতে কাবু গবাদিপশুও। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা। অভিরাম, রংপুর; ২৫ ডিসেম্বরকনকনে শীতের সকাল। ঘরে মন বসে না শিশুটির, তাই নাতির বায়না মেটাতে খেলার সাথি হয়ে বাইরে বেরিয়েছেন এই ব্যক্তি। ময়নাকুঠি, রংপুর; ২৫ ডিসেম্বরবগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে মাঠে কিছুদিন আগে মেলা বসেছিল। প্রশাসন মেলাটি ভেঙে দিলেও মাঠে স্তূপ করা রয়েছে মেলার মাঠে বিছানো ইটগুলো। এতে সেখানকার শিশু–কিশোরদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ, বগুড়া; ২৫ ডিসেম্বরতীব্র যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা; ২৫ ডিসেম্বরশীত এলেই পিঠাপুলি তৈরির ধুম পড়ে। চাহিদা বেড়ে যায় পিঠা তৈরির অন্যতম উপকরণ নারকেলের। বিক্রির জন্য ট্রাক থেকে নারকেল নামাচ্ছেন শ্রমিকেরা। স্টেশন সড়ক, বগুড়া; ২৫ ডিসেম্বরকিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের বাসিন্দা আনোয়ার হোসেন দাউদকান্দি এলাকায় এসে ঘুরে ঘুরে প্লাস্টিকের ড্রাম বিক্রি করছেন। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা; ২৫ ডিসেম্বররাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন। আলফাত স্কয়ার, সুনামগঞ্জ; ২৫ ডিসেম্বরশীত বাড়ার সঙ্গে চাহিদা বাড়ছে শীতবস্ত্রের। গ্রামীণ বাজারে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন বয়সী মানুষের শীতের কাপড়। আদমপুর, মৌলভীবাজার; ২৫ ডিসেম্বরবাঁশের তৈরি ডালা-কুলা, সাজি, রেক, ফুলদানিসহ নানা পণ্য ভারে করে ঘুরে ঘুরে বিক্রি করছেন এক বিক্রেতা। হাজরাতলা, ফরিদপুর; ২৫ ডিসেম্বরফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। জিলা স্কুল চত্বর, ফরিদপুর; ২৫ ডিসেম্বরনদীর স্বচ্ছ পানিতে পরিযায়ী পাখির কিচিরমিচির। নরসুন্দা নদী, কিশোরগঞ্জ; ২৫ ডিসেম্বর