একঝলক (২১ ডিসেম্বর ২০২৫)

কনকনে শীত আর ঘন কুয়াশায় গরুবাহী ট্রলির ওপর বসে ঝুঁকি নিয়ে যাচ্ছেন তাঁরা। পান্ডার দীঘি, রংপুর, ২১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
মধু সংগ্রহে শর্ষে ফুলে মৌমাছির আনাগোনা। সদর উপজেলা, মেহেরপুর, ২১ ডিসেম্বর
হ্রদে রাতে পেতে রাখা জাল সকালে তুলে আনা হচ্ছে। রাবারবাগান, রাঙামাটি, ২১ ডিসেম্বর
নার্সারিতে টবে গাছ রোপণে ব্যস্ততা। শেরপুর, বগুড়া, ২১ ডিসেম্বর
লতা গাছে ফোটা ফুলে আরও রঙিন হয়ে উঠেছে চারপাশ। কাটাছড়ি, রাঙামাটি, ২১ ডিসেম্বর
সেদ্ধ করা আমন ধান মাঠে শুকিয়ে নিচ্ছেন গৃহিণীরা। শেরপুর, বগুড়া, ২২ ডিসেম্বর
হেলমেট ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন তাঁরা। অথচ নিয়মিত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে এ মহাসড়কে। কানড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২১ ডিসেম্বর
ইট ভাঙার কাজে ব্যস্ত এক নারী শ্রমিক। শিববাড়ী, সিলেট, ২১ ডিসেম্বর
লালশাক চাষের জন্য গরু দিয়ে মই দেওয়া হচ্ছে জমি। ধুমচর, বাবুগঞ্জ, বরিশাল, ২১ ডিসেম্বর
রেললাইনের ওপর শিশুদের নিয়ে বসে আড্ডায় মশগুল কয়েকজন। একটু অসচেতনতায় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। স্টেশনরোড, সিলেট, ২১ ডিসেম্বর
ভাটায় পোড়ানোর আগে তৈরি করা ইট রোদে শুকাতে দিচ্ছেন শ্রমিকেরা। ধুমচর, বাবুগঞ্জ, বরিশাল, ২১ ডিসেম্বর
চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্পে বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেয় রোভার স্কাউটের সদস্যরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ২১ ডিসেম্বর
শীতের সকালে পত্রিকা বিতরণের জন্য ছুটছেন সংবাদপত্র বিক্রয়কর্মী। সুরভি উদ্যানের সামনে, রংপুর, ২১ ডিসেম্বর
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। পবা, রাজশাহী, ২১ ডিসেম্বর
কনকনে শীতের সকালে জবুথবু হয়ে কাজের অপেক্ষায় দিনমজুর। শাপলা চত্বর, রংপুর, ২১ ডিসেম্বর
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে সাতক্ষীরা প্রেসক্লাব। নিউমার্কেট চত্বর, সাতক্ষীরা, ২১ ডিসেম্বর
দুই বিঘা জমিতে রুই-কাতলার সঙ্গে ঘেরে চিংড়ি চাষ করেছেন তিনি। বাড়তি আয়ের জন্য ঘেরের পাশে চাষ করেছেন লাউ। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২১ ডিসেম্বর
শীত বাড়ছে উত্তরের জেলাগুলোতে। বেড়েছে শীতের পোশাক বিক্রিও। সড়ক–ফুটপাতে বসা দোকানে পোশাক কিনতে মানুষের ভিড়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২১ ডিসেম্বর
ডালে বসে কী খুঁজছে চিত্রা ঘুঘুটি? জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২১ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সাংবাদিকেরা। প্রেসক্লাব, লক্ষ্মীপুর, ২১ ডিসেম্বর
ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার সনাতনী সম্প্রদায়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২১ ডিসেম্বর
হিমেল বাতাসে জেঁকে বসেছে পৌষের শীত। শীত থেকে রক্ষায় দোকানে পাখির ছানাকে দেওয়া হচ্ছে বৈদ্যুতিক বাতির তাপ। মোল্লামিল, রাজশাহী, ২১ ডিসেম্বর
রংপুর–৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আঞ্চলিক নির্বাচন কার্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর
শীতের সকালে রাস্তাঘাট ঢেকে আছে কুয়াশার চাদরে। এর মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। পাবনা-রাজশাহী মহাসড়ক, পাবনা, ২১ ডিসেম্বর
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। গাজীপুর, ২১ ডিসেম্বর