একঝলক (১১ অক্টোবর ২০২৩)

দই রাখার জন্য তৈরি মাটির পাত্র সাজিয়ে রাখা হয়েছে। বারপাড়া এলাকা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১১ অক্টোবর
ছবি: এম সাদেক
বাড়ির উঠানে বড় পাতিলে নতুন ধান সেদ্ধ করছেন দুই নারী। জানপুর এলাকা, সদর উপজেলা, রংপুর, ১১ অক্টোবর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেলায় বিক্রির জন্য তৈরি মাটির খেলনাসহ অন্য তৈজসপত্রে রং করছেন নারী কারিগর। পালপাড়া, সদর উপজেলা, রংপুর, ১১ অক্টোবর
বেআইনিভাবে কেউ কেউ ফাঁদ পেতে পাখি শিকার করেন। বিশেষ ধরনের ফাঁদ দিয়ে একটি পাখি শিকার করেছেন এই দুই যুবক। ডুগডুগির বাজার এলাকা, রংপুর শহরতলি, ১১ অক্টোবর
রড-ইট-বালু-সিমেন্ট দিয়ে একটি প্রাণীর প্রতিকৃতি বানাচ্ছেন এক ব্যক্তি। বিজয়পুর বাজার এলাকা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১১ অক্টোবর
বিক্রির জন্য মোকামে লাউ এনেছেন ব্যবসায়ীরা। পাইকারিতে একেকটি লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। মহাস্থান মোকাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১১ অক্টোবর
ইট তৈরির জন্য কাঠের ফরমা বানিয়ে তা রোদে শুকানো হচ্ছে। গোকুল স মিল এলাকা, বগুড়া সদর, ১১ অক্টোবর
নার্সারিতে শীতকালীন সবজির চারার পরিচর্যা করছেন এক নারী। গোকুল এলাকা, বগুড়া সদর, ১১ অক্টোবর
সড়কের নির্মাণকাজ চলছে। নির্মাণসামগ্রী মেশানোর যন্ত্র থেকে বের হওয়া কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। বাঘোপাড়া এলাকা, বগুড়া, ১১ অক্টোবর
ইলিশ ধরা বন্ধ হচ্ছে আজ বুধবার মধ্যরাত থেকে। শেষ মুহূর্তে পদ্মায় ইলিশ ধরতে ব্যস্ত জেলেরা। দৌলতদিয়া ঘাট এলাকা, রাজবাড়ী, ১১ অক্টোবর