২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলছে নানা রকম প্রস্তুতিমূলক কার্যক্রম। মেট্রোরেল এলাকায় বিভিন্ন ফুলের গাছ রোপণ-পরিচর্যা চলছে প্রতিনিয়ত। রাস্তা ঝাড়ু দিচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা যায়। নামফলক বসানো দেয়ালটি ঘিরে রাখা হয়েছে সাদা কাপড়ে। শনি ও রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও আগারগাঁও এলাকায় ছবিগুলো তোলা।