বরিশালে বিজ্ঞান উৎসব

কুয়াশা মোড়ানো শীতের সকালে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আসে বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসবে যোগ দিতে। পতাকা ও বেলুন উড়িয়ে বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব বরিশাল পর্বের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন ও আমন্ত্রিত অতিথিরা। উৎসবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতা এই দুই ক্যাটাগরিতে অংশ নেয়। ছিল প্রজেক্ট প্রদর্শনী, কুইজ পরীক্ষা ও প্রশ্নোত্তর পর্ব। উৎসবে বিজয়ীদের জন্য ছিল পুরস্কার।

মাসিক ম্যাগাজিন কিশোর আলোর (কিআ) স্টলে বিজ্ঞান উৎসবে আসা শিক্ষার্থীরা।
মাসিক ম্যাগাজিন কিশোর আলোর (কিআ) স্টলে বিজ্ঞান উৎসবে আসা শিক্ষার্থীরা।
বিজ্ঞান বিষয়ে নানা প্রজেক্ট প্রদর্শন করে উৎসবে আসা শিক্ষার্থীরা।
উৎসবে এসে প্রজেক্ট প্রদর্শনীর ফাঁকে দুই শিক্ষার্থী সেলফি তুলছে।
শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের কার্যক্রম দেখাচ্ছে আমন্ত্রিত অতিথিদের।
বিজ্ঞান প্রজেক্ট বিষয়টা কী, সেটা একজনকে বোঝাচ্ছেন দুই শিক্ষার্থী।
পরীক্ষায় মনোযোগ দিয়ে কুইজ সমাধানের চেষ্টা করছে এক শিক্ষার্থী।
বিজ্ঞান উৎসব উপলক্ষে টাঙানো ‘ফটো ফ্রেম’ নিয়ে চলে ছবি তোলা।
বিজ্ঞান উৎসবে অংশ নেওয়া এক শিক্ষার্থী প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে।
উৎসবে বিজয়ী এক শিক্ষার্থী অতিথিদের থেকে সেরার পুরস্কার নিচ্ছে।
উৎসবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বিভিন্ন পর্বের বিজয়ী শিক্ষার্থীরা।