পাহাড় আর সাদা মেঘের অপরূপ দৃশ্য উপভোগের জন্য দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হচ্ছে রাঙামাটি।
জাহিদুল করিম
বারগি লেক ভ্যালিতে যাওয়ার পথে পাহাড়ের চূড়া থেকে চোখে পড়বে কাপ্তাই লেকের একাংশ।
বিজ্ঞাপন
লেকের পানিতে পর্যটকেরা ঘুরে বেড়াচ্ছেন।
বিজ্ঞাপন
পাহাড় বেয়ে ঝরনার পানি পড়ছে। সেখানে আনন্দে মেতেছে পর্যটকেরা। পাহাড়ের গায়ে লতা-গুল্মের সৌন্দর্য।রাঙামাটির অন্যতম আকর্ষণ সুবলং ঝরনা। সুবলং ঝরনার পানিতে আনন্দে মেতেছে পর্যটকেরা। কিছুক্ষণ বৃষ্টির পর সবুজ পাহাড় যেন আরও সবুজ। বৃষ্টির পর পাহাড়ের ভেতর সাদা মেঘের রাশি। পর্যটনকেন্দ্রে ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম বেড়ানোর স্থান।সেগুনগাছে ঘেরা পাহাড়ে গৌতম বুদ্ধের মূর্তি। বৃষ্টির মধ্যে ট্রলার নিয়ে ছুটেছেন এক মাঝি।বারগি লেকে যাওয়ার পথে পাহাড়ের ওপর থেকে দেখা যায় জল-পাহাড়ের অপরূপ দৃশ্য।পাহাড়ের বসতিতে পালন করা হয় এসব মোরগ। বারগি লেক ভ্যালিতে বসে পর্যটকবাহী বিলাসবহুল নৌযানের যাওয়া-আসা দেখা যায়। পলওয়েল পার্কে সৈকতের কিছুটা পরিবেশ খুঁজে পান পর্যটকেরা।বিকেলের আলোয় রাঙামাটি শহরের সৌন্দর্য।