ব্র্যাকের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ঢাকার আর্মি স্টেডিয়ামে চলছে ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল। ‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’—তিন প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার তিন দিনের এ উৎসব শুরু হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন। উৎসবের প্রথম দিনের প্রতিপাদ্য ছিল ‘হৃদয়ে বাংলাদেশ’।
