যেকোনো ছুটিতে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্রে ভিড় বাড়ে পর্যটকদের। সিলেটের নামকরা পর্যটনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় থাকে মানুষের। টানা চার দিনের ছুটিতে সিলেট এখন পর্যটকে ঠাসা। সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসে স্বচ্ছ জল, সেই জলস্রোতে বয়ে আসে ছোট-বড় পাথর।
চার দিনের ছুটিতে জাফলংয়ের সবুজ পাহাড়ের পাদদেশে পিয়াইন নদে ঘুরছেন মানুষজন। পর্যটকদের কাছে সিলেটের সবচেয়ে বড় আকর্ষণ ‘রাতারগুল’। জলে ভাসা বনের ওপর একধরনের বুনো সৌন্দর্য। সেই সৌন্দর্যের টানে হিজল-করচঘেরা রাতারগুল বনেও ঘুরছেন পর্যটকেরা।