ইউক্রেনে হামলা চলছেই

ইউক্রেনে রুশ হামলার ১০ দিন পেরিয়ে গেল। প্রতিদিনই বিভিন্ন শহরে চলছে থেকে থেকে হামলা। গোলা হামলায় হতাহত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বসতবাড়ি, কারখানা, গুদামঘরসহ বিভিন্ন এলাকা। দেশ ছেড়ে আশপাশের দেশগুলোতে ছুটছে মানুষ। রুখে দাঁড়াতে অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনীয়রা। যুদ্ধ বন্ধে প্রতিবাদ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে।

রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্যের আবেদন জানিয়ে প্ল্যাকার্ড হাতে এক প্রতিবাদকারী। বার্সেলোনা, স্পেন, ৬ মার্চ।
ছবি: এএফপি
কিয়েভ শহর ছেড়ে যাওয়া ট্রেনে সন্তান। বাইরে বাবা জানাচ্ছে বিদায়। লিভ শহর, ৬ মার্চ।
গোলাবর্ষণের শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছিল। বোমার আঘাতে নিহত দুজনের মরদেহ সড়কে পড়ে আছে। ইরপিন শহর, ৬ মার্চ।
পোল্যান্ডে যাওয়ার জন্য রেলস্টেশনে বসে আছেন ইউক্রেনের বাসিন্দারা। ৬ মার্চ।
কিয়েভ শহরের উপকণ্ঠে একটি নিরাপত্তাচৌকিতে দুই ইউক্রেনীয় আঞ্চলিক প্রতিরক্ষা কর্মীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ৬ মার্চ।
ব্রিটেনে ওয়াটফোর্ড ও আর্সেনালের খেলার সময় গ্যালারি হলুদ ও নীল রঙে ইউক্রেনকে সমর্থন জানান দর্শকেরা। ৬ মার্চ।
রাশিয়ার বাহিনীকে মোকাবিলায় স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে ইউক্রেন। সেই বাহিনীতে যোগ দিতে বেসামরিক ব্যক্তি নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ। লিভ শহর, ৬ মার্চ।
কিয়েভের দিকে এগোতে থাকা রুশ বাহিনীর গোলা হামলায় জ্বলছে বসতবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সন্তান কোলে ছুটছেন এক ব্যক্তি। ইরপিন শহর, ৬ মার্চ।