ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে তুরস্কের আন্তালিয়ায় আলোচনায় বসেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে যুদ্ধ বন্ধে কোনো সমাধান আসেনি। এর মধ্যেই ইউক্রেনে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ছারখার হয়েছে বিভিন্ন শহর। প্রাণ বাঁচাতে সেখান থেকে আশপাশের দেশে ছুটছে মানুষ।