কাবুল দখলের পর দেশত্যাগ করতে শহরটির হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। রোববার তালেবান কাবুল দখলের পর থেকেই জনস্রোত দেখা গেছে কাবুল বিমানবন্দরে। আতঙ্কে দেশ ছাড়তে যেকোনো উপায়ে একটি উড়োজাহাজে উঠতে মরিয়া হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা। লোকজনের চাপ সামলাতে সেখানে নিরাপত্তার দায়িত্বে আছেন মার্কিন সেনারা।