ব্রাজিলের মাতো গ্রোসো দো সাল রাজ্যের প্যারাগুয়ের নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে ক্যাপিবারা নামের ইঁদুর আকৃতির বড় এই প্রাণীগুলো। ছবিটি গ্রোসো দো সাল রাজ্যের ক্যাসিরেস শহরের প্যানটেনাল এলাকা থেকে তোলা। এই এলাকায় সুপেয় পানি ও বড় জলাভূমি থাকার কারণে তা এখন প্রাণীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশি-বিদেশি প্রায় ৪ হাজার ৫০০ প্রজাতির প্রাণী রয়েছে এই এলাকায়। ছবিটি আজ প্রকাশ করা হয়। ছবি: এএফপিপ্যারাগুয়ে নদীর তীরে ঝিম মেরে আছে ক্যাপিবারা। মাথা আর পিঠের ওপর বসে আছে দুটি ছোট্ট পাখি। ছবি: এএফপিখাবারের খোঁজে বেরিয়েছে বাদামি রঙের কাপুচিন বানর। ছবি: এএফপিনদীর তীরে একটি কেইমানের (কুমিরের একটি প্রজাতি) আয়েশী বিশ্রাম। ছবি: এএফপিদুই কেইমানের দন্ত বিকাশ। ছবি: এএফপিনদীর তীরে শিকারের অপেক্ষায় এক লালগলা সারস-জাতীয় পাখি। ছবি: এএফপিমুক্ত আকাশে অবাধ বিচরণ। ছবি: এফপিগোলাপি ও সাদা বকের এক নিরাপদ আশ্রয়। ছবি: এএফপিসারসগুলোর আয়েশী বিশ্রাম। ছবি: এএফপিছানার পাশে মা সারস। ছবি: এএফপিগোধূলিবেলায় ফিরছে পাখি। ছবি: এএফপিপ্যারাগুয়ে নদীর তীরে প্লামবিউয়াস ইবিস নামের বিশাল পাখি। ছবি: এএফপিগাছের ডালে খুনসুটিতে মগ্ন দুটি নীল ম্যাকাও। ছবি: এএফপিউড়ে যাচ্ছে মাক্যাও দুটি। ছবি: এএফপিশিকারের অপেক্ষায় আমাজন এলাকার দুটি মাছরাঙা। ছবি: এএফপিনদীর তীরে বালু থেকে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে দক্ষিণ আমেরিকার লাল মাথার পাখিগুলো। ছবি: এএফপি