মিস ইউএসএ সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ প্রতিযোগী। ১২ জুলাই লুইজিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ব্যাটন রুজে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। ৫১টি অঙ্গরাজ্য থেকে বিজয়ী সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। ছবি: রয়টার্সওকোহামার অলিভিয়া জর্ডান মিস ইউএসএ হওয়ার পর তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ২০১৪ সালের মিস ইউনিভার্স কলম্বিয়ার পাওলিনা ভেগা। ছবি: রয়টার্সমিস ইউএসএর মুকুট বিজয়ের পর হাস্যোজ্জ্বল অলিভিয়া। ছবি: রয়টার্সঅন্যান্য প্রতিযোগীর সঙ্গে মিস ইউএসএ অলিভিয়া জর্ডান। ছবি: রয়টার্সঅলিভিয়া জর্ডানের মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউএসএস নিয়া সানশেজ। ছবি: রয়টার্সপ্রতিযোগিতা ছিল তিনটি অংশে। প্রতিযোগীদের সাঁতারের পোশাকে ও সান্ধ্য গাউনে মঞ্চে আসতে হয় এবং বিচারকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়। ছবি: রয়টার্সসান্ধ্য গাউনে অলিভিয়া। ছবি: রয়টার্সমিস ইউএসএ খেতাব জেতার পর হাসির বাঁধ ভেঙে যায় অলিভিয়ার। তাঁকে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন মিস টেক্সাস এলানি গুয়েরা। ছবি: রয়টার্স