X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
আন্তর্জাতিক
শিশুদের সঙ্গে ওবামা-মিশেল
নিজস্ব প্রতিবেদক
Published: 29 Mar 2016, 15:17
গতকাল সোমবার ইস্টার মানডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ছিল হাজারো শিশুর নিমন্ত্রণ। রংবেরঙের পোশাকে শিশুরা জড়ো হয় সেখানে। ছোট্ট এক শিশুকে আদর করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি
হোয়াইট হাউসের সাউথ লনে আমন্ত্রিত শিশুদের গল্প পড়ে শোনান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। ছবি: এএফপি
শিশুদের গল্প পড়ে শোনানোর একপর্যায়ে এমন ভঙ্গি প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার। ছবি: এএফপি
ইস্টার মানডে উপলক্ষে গতকাল সোমবার হোয়াইট হাউসে আসা শিশুদের সঙ্গে গল্পে মাতেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। ছবি: এএফপি
হোয়াইট হাউসের আয়োজনে এবারের ইস্টারের প্রতিপাদ্য ছিল, ‘চলো আনন্দ করি।’ শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগির মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি
এবারের আয়োজনে ফার্স্টলেডি মিশেল ওবামা মজার দৌড় প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করেছেন। মার্কিন শিশুদের স্থূলতা কমানো এই দৌড়ের লক্ষ্য। ছবি: এএফপি
হোয়াইট হাউসের সাউথ লনে দৌড় শুরু করলেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। পেছনে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ দিচ্ছে শিশুরা। ছবি: এএফপি
শিশুদের সঙ্গে ‘হাই ফাইভ’ প্রেসিডেন্ট বারাক ওবামার। ছবি: এএফপি
ইস্টার মানডে উপলক্ষে গতকাল সোমবার হোয়াইট হাউসের সাউথ লনে বসে শিশুদের মেলা। হেসে, নেচে, গেয়ে, খেলে শিশুরা আনন্দ করেছে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সঙ্গে। ছবি: এএফপি
শিশুদের জন্য ছিল ঐতিহ্যবাহী মস্ত বড় ইস্টার এগ রোল। আর ছিল ইস্টার বানি বা শিশু খরগোশের পুতুল। সেই পুতুলের পাশে মার্কিন প্রেসিডেন্ট দম্পতি। ছবি: এএফপি
আরও পড়ুন
১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের
কংক্রিটের নগরে এখনো টিকে আছে যে বন
ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে
ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ