পরিবার নিয়ে দুই সপ্তাহের অবকাশযাপনে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। স্ত্রী-কন্যাদের নিয়ে এখন আছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। গতকাল শনিবার স্ত্রী মিশেল ও মেয়ে মালিয়াকে নিয়ে সাইক্লিং করেন প্রেসিডেন্ট ওবামা। ছবি: রয়টার্সযেন বাপ-বেটির পাল্লা চলছে, কে কার আগে যেতে পারে! ছবি: রয়টার্সপাল্লা দিয়ে সাইকেল চালাচ্ছেন বাবা বারাক ওবামা ও মেয়ে মালিয়া। ছবি: এএফপিমা-মেয়েরাও কম যায় না! মা মিশেল আর দুই মেয়ে মালিয়া ও সাশা বেশ ভালো পাল্লা দিচ্ছে। ছবি: এএফপিবাবা প্রেসিডেন্ট ওবামাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মেয়ে মালিয়া। ছবি: রয়টার্সঅবকাশযাপনে গিয়ে সাইকেল চালাতে পেরে প্রেসিডেন্ট ওবামা যে বেশ আনন্দিত আর উচ্ছ্বসিত, তাঁর চোখে-মুখেই যেন তা ফুটে উঠেছে। ছবি: এএফপি