সূর্যের চারদিকে ঘোরে পৃথিবী, আর পৃথিবীর চারদিকে ঘোরে চাঁদ। এই প্রদক্ষিণ চক্রে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। এবার ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। ছবিটি আজ বুধবার ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশের পালেমবাং থেকে তোলা। ছবি: রয়টার্সগ্রহণ লাগা সূর্যের পটভূমিতে ছায়াময় একটি পায়রা! আংশিক সূর্যগ্রহণের এই ছবিটি নেপালের কাঠমাণ্ডু থেকে তোলা। ছবি: রয়টার্সমেঘের আড়াল থেকে উঁকি দেওয়া আংশিক সূর্যগ্রহণের ছবিটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে তোলা। ছবি: রয়টার্সচাঁদ ঘুরতে ঘুরতে আজ কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়েছিল। তখনই ফিলিপাইনের ম্যানিলার দর্শনার্থীদের কাছে সূর্য আংশিকভাবে চাঁদের পেছনে চলে যাওয়ার এই দৃশ্যটি ধরা পড়ে। ছবি: রয়টার্সফিলিপাইনের ম্যানিলার আকাশে দেখা যাওয়া আংশিক সূর্যগ্রহণ। ছবি: রয়টার্সচাঁদে ঢাকা পড়েছে সূর্য! পূর্ণ সূর্যগ্রহণের এই ছবিটি ইন্দোনেশিয়ার তারনেত দ্বীপ থেকে তোলা। ছবি: রয়টার্সবিশেষ চশমা পরে সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় দর্শনার্থীরা। ছবিটি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশের পালেমবাং থেকে তোলা। ছবি: রয়টার্সবাহারি বিশেষ চশমা দিয়ে সূর্যগ্রহণ দেখছে শিশুরা। ছবিটি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশের পালেমবাং থেকে তোলা। ছবি: রয়টার্সছেলের সঙ্গে বিশেষ ধরনের চশমা পরে সূর্যগ্রহণ দেখছেন এক মা। ছবিটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে তোলা। ছবি: রয়টার্সসূর্যগ্রহণের সৌন্দর্য দেখার আনন্দে মেতেছে শিশুর দল। ছবিটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে তোলা। ছবি: রয়টার্স