মামুজু শহরে মাটিতে মিশে যাওয়া একটি হাসপাতাল ভবন দেখছেন লোকজন।
মামুজু শহরে মাটিতে মিশে যাওয়া একটি হাসপাতাল ভবন দেখছেন লোকজন।

৭ সেকেন্ডের ভূমিকম্পে ইন্দোনেশিয়ার বিধ্বস্ত এলাকা  

ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ সেকেন্ডের ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাজেন ও মামুজু শহর। ম্যাজেন শহরে আহত হয় ৬ শতাধিক মানুষ। দুপুর পর্যন্ত এএফপি দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে জানিয়েছে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এএফপি ও রয়টার্সের ছবিতে দেখা যাক ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা।

পশ্চিম সুলাওয়েশি প্রদেশের মামুজু শহরে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি ও ভবনের ধ্বংসাবশেষ।
মামুজু শহরে মাটিতে মিশে যাওয়া একটি হাসপাতাল ভবন দেখছেন লোকজন।
শহরের মিতরা মানাকারা হাসপাতালের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা।
আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে হাসপাতাল ভবন থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে ২০ জনের মতো রোগী ও হাসপাতালের কর্মী চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শহরটির বিধ্বস্ত আরেক ভবনে উদ্ধার তৎপরতা।