জাপানে ভূমিকম্পে রাস্তায় ফাটল, ধসেছে ঘরবাড়ি

খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিন ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে জাপানের মধ্যাঞ্চল। ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া বিভাগ উপকূলীয় প্রশাসনিক অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। জাপান সাগরের পশ্চিম উপকূলের কিছু এলাকায় ইতিমধ্যে প্রায় ১ মিটার উচ্চতার সুনামি হয়েছে। আরও বেশি উচ্চতার ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের আঘাতে জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের একটি রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে
ছবি: এএফপি
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভবন থেকে বেরোনোর পর লোকজন খোলা জায়গায় বসে আছেন
জাপানের ইশিকাওয়া অঞ্চলের কানাজাওয়া এলাকার ওনোহিয়োশি মন্দিরে ফাটল দেখা দিয়েছে। ধসে পড়া মন্দিরের একটি ফটকের কাছে দাঁড়িয়ে আছেন লোকজন
ভূমিকম্পে জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরে রাস্তায় ফাটল দেখা দিয়েছে
জাপানের ওয়াজিমা শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন
ভূমিকম্পে ধসে পড়েছে এ রকম অনেক ভবন। জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ছবি