যুদ্ধ-সংঘাত, বিশ্বজুড়ে প্রতিবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে অস্থিরতা ছড়াচ্ছে। ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে যুদ্ধের ছায়া পড়েছে। এ নিয়ে কোথাও বিক্ষোভ, কোথাও নিরাপত্তা টহল, আবার কোথাও জ্বালানি-সংকটের শঙ্কা প্রকট হয়ে উঠছে। যুদ্ধের প্রভাব ও প্রতিবাদের নানা চিত্র নিয়ে এই ছবির গল্প।

ইরানে সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভের সময় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র, ২ মার্চ
ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। বিক্ষোভে সহিসংতা এড়াতে স্নিফার কুকুর নিয়ে রাস্তায় টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শ্রীনগর, ভারত, ৩ মার্চ
যুক্তরাষ্ট্রে ‘ফ্রিডম ফর ইরান’ সমাবেশ। টাইমস স্কয়ার, নিউইয়র্ক, ২ মার্চ
ফিলিপাইনে মার্কিন দূতাবাসের কাছে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ। ম্যানিলা, ৩ মার্চ
ইরানে সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক বিক্ষোভে একজনের হাতে ফিলিস্তিনের পতাকা, আরেকজন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি তুলে ধরে আছেন। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ২ মার্চ
একটি পাম্প থেকে নিজের গাড়িতে জ্বালানি নিচ্ছেন এই ব্যক্তি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র, ২ মার্চ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘর্ষের মধ্যে একটি পুলিশ স্টেশনে আগুন জ্বলছে। তেহরান, ইরান, ২ মার্চ