ধ্বংসস্তূপের নিচে জীবনের খোঁজ

ধ্বংসস্তূপের নিচে হয়তো এখনো কেউ বেঁচে আছেন—এ আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। কলম্বিয়ার কালি ও পেরেইরায় শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও ভাঙা ভবনের স্তূপে জীবনের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ধ্বংসস্তূপ সরিয়ে একে একে উদ্ধার হচ্ছে মানুষ ও প্রাণী। স্বজন কিংবা প্রিয় পোষা প্রাণীকে ফিরে পাওয়ার মুহূর্তগুলোয় তাই বিপর্যয়ের মধ্যেও দেখা মিলছে স্বস্তি, কান্না আর গভীর আবেগের।

পেরেইরায় ধ্বংসস্তূপের নিচে জীবিত কারও সন্ধান করছেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা। ১৩ আগস্ট
ছবি: এএফপি
ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে সম্ভাব্য জীবিত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। কালি শহরে, ১২ আগস্ট
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকে পড়া মানুষের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। কালি শহরে, ১৩ আগস্ট
ভূমিকম্পের তীব্রতায় একটি ভবনের দেয়ালের বড় অংশ ধসে পড়েছে। কালি শহরে, ১৩ আগস্ট
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর নিজের পোষা বিড়ালকে বুকে জড়িয়ে ধরেছেন এই নারী। কালি শহরে, ১২ আগস্ট
কালি শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের পর একটি কুকুরকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ১৩ আগস্ট
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজে উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। কালি শহরে, ১৩ আগস্ট
ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মানুষের সন্ধান করছেন এক উদ্ধারকর্মী। ১৩ আগস্ট