সিজেপির তিন নেতা মুক্ত, সড়কে কড়া নিরাপত্তা

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আজ রোববার শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। সিজেপির বিক্ষোভ ঘিরে বিভিন্ন সড়কে রয়েছে ব্যারিকেড ও অস্থায়ী তল্লাশিচৌকি। সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তাকর্মীরা। এ নিয়ে ছবির গল্প।

মুক্তির পর কথা বলছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর
ছবি: রয়টার্স
মুক্তির পর গাড়িতে করে যাচ্ছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর
যন্তর মন্তরের কাছের বন্ধ দোকানের সামনের বেঞ্চে বিশ্রাম নিচ্ছেন এক নিরাপত্তাকর্মী। নয়াদিল্লি, ১১ অক্টোবর
বিক্ষোভ ঘিরে যন্তর মন্তরের কাছের সড়কে ব্যারিকেড দিয়েছে কর্তৃপক্ষ। নয়াদিল্লি, ১১ অক্টোবর
যন্তর মন্তরের কাছের অস্থায়ী তল্লাশিচৌকির পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নয়াদিল্লি, ১১ অক্টোবর
এক মোটরচালককে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্য। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর
সড়ক পর হচ্ছেন এক ব্যক্তি। পাশেই ব্যারিকেড। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর
দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত গাড়িতে অবস্থান করছেন এক নিরাপত্তাকর্মী। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর
যন্তর মন্তরের কাছের অস্থায়ী তল্লাশিচৌকির পাশ দিয়ে যাচ্ছে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপকারী গাড়ি। নয়াদিল্লি, ১১ অক্টোবর