মেসির জাদুতে স্টেডিয়ামে উল্লাস

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর গতকাল সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মুকুটও নিজের করে নিয়েছেন তিনি। মেসির এমন জাদুতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে উল্লাসে মেতে ওঠেন সমর্থকেরা। ২–০ গোলের এ জয় আর্জেন্টিনাকে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে নিয়ে গেছে।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় মাঠে দুই দেশের পতাকা
ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় মাঠে দুই দেশের পতাকা
আর্জেন্টিনার খেলোয়ারদের দলীয় ছবির জন্য পোজ
গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস
ম্যাচে জোড়া গোল করে জাদু দেখিয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি
মেসির সঙ্গে বল দখলের লড়াইয়ে অস্ট্রিয়ার রক্ষণভাগের খেলোয়াড় কেভিন ডানসো
পেনাল্টি মিস করার পর আর্জেন্টাইন অধিনায়কের মুখে যেন আক্ষেপভরা হাসি
গ্যালারিতে মেসির নাম লেখা জার্সি পরে আর্জেন্টিনার সমর্থকেরা
গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজারকে পরাস্ত করে অস্ট্রিয়ার জালে বল পাঠান লিওনেল মেসি
দ্বিতীয় গোল করার পর উচ্ছ্বাসে ভাসছেন লিওনেল মেসি
ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলাররা
গ্যালারিতে ড্রাম বাজিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস