ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকার মধ্যেই পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছে ইরান। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে লাখো মুসল্লি আজ শনিবার ঈদের জামাতে অংশ নেন। ঈদ জামাতে ধ্বনিত হয় যুদ্ধবিরোধী স্লোগান, দেখা যায় নিহত নেতাদের ছবি। দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় সামরিক কর্মকর্তাদের জানাজা। উৎসবের দিনে প্রার্থনা, প্রতিবাদ ও শোক—সব মিলিয়ে এক ভিন্ন ঈদ এসেছিল ইরানিদের জীবনে।
