রাশিয়ায় প্রিগোশিনের প্রতি শ্রদ্ধা

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয় সেটি। গত জুনে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন প্রিগোশিন। এরপর বিদ্রোহের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউক্রেনসহ অনেক দেশের দাবি, উড়োজাহাজ বিধ্বস্তের পেছনে পুতিনের হাত রয়েছে।

মস্কোর কাছে টিভিয়ের অঞ্চলের কুঝেনকিনো গ্রামে বিধ্বস্ত হওয়া প্রিগোশিনকে বহনকারী উড়োজাহাজ
ছবি: এএফপি
বিধ্বস্ত হওয়া উড়োজাহাজ থেকে ব্যাগে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে
উড়োজাহাজের ধ্বংসাবশেষের ভিডিও ধারণ করছেন একজন সাংবাদিক
দুর্ঘটনার পর টিভিয়ের অঞ্চলে নিরাপত্তাকর্মীরা একটি গাড়িতে তল্লাশি করছেন
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ভাগনার গ্রুপের প্রধান কার্যালয়ের কাছে একটি অস্থায়ী স্মৃতিসৌধে ফুল হাতে একজন
অস্থায়ী স্মৃতিসৌধে শোক জানাতে আসেন অনেকেই
রাশিয়ার নভোসিবিরস্কে ভাগনার গ্রুপের কার্যালয়ের বাইরে বাহিনীটির প্রধান প্রিগোশিন ও আরেক নেতা দিমিত্রি উতকিনের প্রতিকৃতি
সেন্ট পিটার্সবার্গে ভাগনার গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রিগোশিনের প্রতি শ্রদ্ধা জানানো হয়