আন্দোলনের পর কী অবস্থা কাঠমান্ডুর

জেন–জি প্রজন্মের তরুণদের দুই দিনের টানা বিক্ষোভ, সংঘাত ও রক্তপাতের পর নেপালে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সহিংসতায় এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। এরপরই নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। নেপালের পরিস্থিতি নিয়ে আজকের ছবির গল্প...

সিংহ দরবার অফিস কমপ্লেক্সের কাছের রাস্তায় টহল দিচ্ছেন নেপালি সৈন্যরা। এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স
সংসদ ভবনের ভেতরে এক পাশে পুড়ে যাওয়া নানা জিনিসপত্র পড়ে আছে। বিক্ষোভকারীরা এই ভবনে আগুন দিয়েছিলেন। কাঠমান্ডু,  ১০ সেপ্টেম্বর
কাঠমান্ডুতে সংসদ ভবন প্রাঙ্গণে পুড়ে যাওয়া সরকারি যানবাহন পড়ে আছে। পোড়া গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সেনাসদস্য। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
নেপাল সরকারের প্রধান প্রশাসনিক ভবন সিংহ দরবারের বাইরে সড়কে সেনাসদস্যরা টহল দিচ্ছেন। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
কারফিউ চলাকালে কাঠমান্ডু শহরের চিত্র। এ সময় সেনারা এক ব্যক্তিকে তল্লাশি করছেন। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় আটকা পড়া যাত্রীদের অপেক্ষা। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
বিক্ষোভকারীদের দেওয়া আগুনে সংসদ ভবনের মূল হলের ভেতরে পুড়ে যাওয়া জিনিসপত্র। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
রাস্তায় চলাচলকারী এক ব্যক্তির পরিচয়পত্র ও নথিপত্র যাচাই করে দেখছেন এক সেনাসদস্য। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
নেপালি সেনারা সিংহ দরবার অফিস কমপ্লেক্সের কাছের রাস্তায় টহল দিচ্ছেন। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর
সিংহ দরবার অফিস কমপ্লেক্সের কাছের একটি সড়ক থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন নেপালের সেনাসদস্যরা। কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর