যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন রিপাবলিকান পার্টির এই নেতা। আর বিদায় ঘটল ডেমোক্রেটিক দলের জো বাইডেন প্রশাসনের। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রকে আবার মহান করার প্রত্যয় ঘোষণা করেছেন ট্রাম্প।